২৪০ যাত্রী নিয়ে জাভা সাগরে জাহাজ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক 
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

ইন্দোনেশিয়ার জাভা সাগরে অন্তত ২৪০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমান্তানে যাওয়ার পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পূর্ব জাভার সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামক জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর তারা পেয়েছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে জাভা সাগরে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল। জাহাজের যাত্রী তালিকায় ২৪১ জন যাত্রীর কথা উল্লেখ রয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বানজারমাসিনের উদ্ধারকারী সংস্থার অপারেশন প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলের দিকে উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়েছে।

আরিয়ান্তো বলেন, আমরা ত্রিসক্তিতে একটি অপারেশন পোস্ট স্থাপন করেছি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ঘটনাটি জানায়। তাদের কাছে খবর আসে, জাহাজটি খারাপ আবহাওয়ার কবলে পড়েছিল।

/এএস/ 
সম্পর্কিত
‘ইরান আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
সর্বশেষ খবর
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কেরালা ভ্রমণে কোচি কেন পর্যটকদের প্রথম পছন্দ
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
কুতিনিয়ো সান্তোসে, খুশি নেইমার
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প
ইনোভেশন ফেয়ারে ড্যাফোডিল এআইয়ের ৬ প্রকল্প
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত