এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচর চক্রান্তের খবর ভিত্তিহীন: বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ১৮:২০ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮:২০

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে লক্ষ্য করে চীনা গুপ্তচর চক্রান্তের যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন জল্পনা বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। শুক্রবার (৩০ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। তুরস্কের সরকারি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন দ্য নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনটি ভিত্তিহীন জল্পনার ওপর দাঁড়িয়ে আছে। চীনকে কালিমালিপ্ত করার চেষ্টা ছাড়া এটি আর কিছুই নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে যুক্ত এক চীনা নির্বাহী চীনা গোয়েন্দা সংস্থার সম্পদ হিসেবে কাজ করে বেইজিংয়ে তথ্য পাঠাচ্ছিলেন বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সিদ্ধান্তে পৌঁছেছেন।

তদন্ত সম্পর্কে অবহিত অজ্ঞাত সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে পাঠানো হচ্ছে কি না, সে সন্দেহে প্রতিষ্ঠানটি নজরদারির মধ্যে ছিল। ওই নির্বাহীর নাম অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত। জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনও আত্মীয়তা নেই। নিউইয়র্ক টাইমস জানায়, এনভিডিয়ার প্রধানের সঙ্গে তিনি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়া বলেছে, মেগাস্পিড অন্য যেকোনও আঞ্চলিক গ্রাহকের মতোই। সিঙ্গাপুরের এ প্রতিষ্ঠান চীনে চিপ পাচার করছে, এমন দাবি তারা আগেই তদন্ত করে ভুল প্রমাণ করেছে। সংবাদপত্রটিকে এনভিডিয়ার মুখপাত্র জন রিজো বলেন, মিজ হুয়াংয়ের সঙ্গে জেনসেনের যোগাযোগ অস্বাভাবিক বা অপ্রত্যাশিত নয়। গ্রাহকদের সঙ্গে বৈঠক প্রধান নির্বাহীর কাজের অংশ; জেনসেন প্রতিবছর হাজার হাজার গ্রাহক নির্বাহীর সঙ্গে কথা বলেন।

/এসএইচএম/
সম্পর্কিত
বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছেন না ট্রাম্প
মার্কিন-ইরান চুক্তি পুনরুজ্জীবিত করতে তেহরানে কাতারি মধ্যস্থতাকারীরা
সরকার গঠনের কোনও পথ নেই নেতানিয়াহুর: ইসরায়েলের বিরোধী দলীয় নেতা
সর্বশেষ খবর
‘দেশে চমৎকার সরকার আছে, বিচার পেতে মামলা করতে হবে কেন’, প্রশ্ন তাহসিফের বাবার
‘দেশে চমৎকার সরকার আছে, বিচার পেতে মামলা করতে হবে কেন’, প্রশ্ন তাহসিফের বাবার
‘ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে ফের মাঠে নামতে হবে’
‘ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে ফের মাঠে নামতে হবে’
বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছেন না ট্রাম্প
বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছেন না ট্রাম্প
যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল
যেভাবে উদ্ধার হলো তাহসিফের মোটরসাইকেল
সর্বাধিক পঠিত
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
মোটরসাইকেলে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত  
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার