৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৮

ভারতের খুচরা শেয়ার ব্রোকারেজ ও আর্থিক সেবা প্রতিষ্ঠান অ্যাঞ্জেল ওয়ান-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীনেশ ঠক্কর মুম্বাইয়ের জুহু এলাকায় প্রায় ৭১১ কোটি রুপিতে একটি পুরো বিলাসবহুল আবাসিক টাওয়ার কিনেছেন। অ্যামবেসি ডেভেলপমেন্টসের মতে, এটি একক আবাসিক সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ভারতের সর্বকালের বৃহত্তম চুক্তি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, জুহু তারা রোডের অ্যামবেসি টেরাজ্জা-তে অবস্থিত এই জিসিপিএস ৮ তলা বিশিষ্ট টাওয়ারটির রেরা কার্পেট এরিয়া প্রায় ৬৩ হাজার বর্গফুট। দুটি একরেরও বেশি জমির ওপর গড়ে ওঠা পাঁচ টাওয়ারের একটি সমন্বিত প্রকল্পের অংশ এটি। প্রতি বর্গফুটের দাম পড়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার রুপি।

অ্যামবেসি ডেভেলপমেন্টস জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা, সুবিশাল পরিসর এবং সমুদ্রের মনোরম দৃশ্য পাওয়ার খোঁজেই ঠক্কর এই টাওয়ারটি কেনেন। তিনি এই সম্পত্তিকে নিজের পরিবারের জন্য দীর্ঘমেয়াদি ঘর এবং এক ব্যক্তিগত বিলাসবহুল অভয়ারণ্য হিসেবে বর্ণনা করেছেন।

মুম্বাইয়ের মুলুন্দে এক বস্ত্র ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া দীনেশ ঠক্কর পড়াশোনা করেছিলেন থানের সেন্ট জন দ্য ব্যাপটিস্ট হাই স্কুল এবং কেসি কলেজে। দ্বাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে তিনি শেয়ারবাজারে প্রবেশ করেন। ১৯৯৬ সালে অ্যাঞ্জেল ওয়ান প্রতিষ্ঠিত হয়, যা ২০১৯ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ নেয় এবং ২০২০ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) তালিকাভুক্ত হয়।

ব্যবসার বাইরে ব্যক্তিগত জীবনে তিনি ফিটনেস, ওয়েট ট্রেনিং এবং বিলাসবহুল স্পোর্টস কারের শৌখিন। তার সংগ্রহে ল্যাম্বরগিনি হুরাকান পারফর্মেন্তে, ফেরারি ৪৮৮ পিস্টা এবং পোরশে জিটি৩ আরএস-এর মতো নামীদামি গাড়ি রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সাথে ঘোরাঘুরি ও ভ্রমণের নানা মুহূর্ত ভক্তদের সাথে নিয়মিত শেয়ার করেন এই ধনকুবের।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান
জাতিসংঘ অধিবেশনে কেন ভাষণ দিতে পারছেন না মিয়ানমারের দূত?
সর্বশেষ খবর
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা