জম্মু-কাশ্মীর বিধানসভায় হট্টগোল, হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দ্রুত পুনর্বহালের দাবিতে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিধানসভায় প্রস্তাব উত্থাপনের পর তুমুল হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবারের অধিবেশনে প্রস্তাবটি নিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের সদস্যদের সঙ্গে বিজেপি বিধায়কদের উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রস্তাবে ২০০০ ও ২০২৪ সালে বিধানসভায় পাস হওয়া দুটি প্রস্তাবের উল্লেখ থাকায় আপত্তি জানান বিজেপি বিধায়কেরা। পরে তারা বিধানসভার ওয়েলে নেমে আসেন এবং ন্যাশনাল কনফারেন্সের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

বারবার বিধায়কদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ব্যর্থ হওয়ার পর স্পিকার আবদুল রহিম রাথার অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি করেন। এর আগে হট্টগোলের ঘটনায় বিজেপির বিধায়ক বিক্রম রানধাওয়াকে নিরাপত্তাকর্মীদের মাধ্যমে কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

ওমর আবদুল্লাহর উত্থাপিত প্রস্তাবে বলা হয়, ২০০০ সালের ২৬ জুন ও ২০২৪ সালের ৬ নভেম্বর বিধানসভায় পাস হওয়া প্রস্তাবগুলোর পাশাপাশি ভারত সরকারের কাছে জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা অবিলম্বে ও জরুরি ভিত্তিতে পুনর্বহালের আহ্বান জানাচ্ছে এই বিধানসভা।

মুখ্যমন্ত্রী প্রস্তাবটি উত্থাপনের সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন দলের বিধায়কেরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান। তবে প্রস্তাবে ২০০০ সালের স্বায়ত্তশাসন বিষয়ক প্রস্তাবের উল্লেখ থাকায় বিজেপি বিধায়কেরা আপত্তি তোলেন। এ ছাড়া ২০২৪ সালের ৬ নভেম্বর জম্মু-কাশ্মীর বিধানসভায় বিশেষ মর্যাদা পুনর্বহালের দাবিতে আরেকটি প্রস্তাব পাস হয়েছিল।

বিজেপি বিধায়ক আরএস পাঠানিয়া বলেন, বিধানসভায় স্বায়ত্তশাসনের বিষয়টি নিয়ে কোনও আলোচনা করতে দেওয়া হবে না। বিজেপি বিধায়কেরা আরও অভিযোগ করেন, বিধানসভার নিয়ম ভেঙে প্রস্তাবটি উত্থাপনের আগে পড়ে শোনানো হয়েছে। এ সময় তারা প্রস্তাবের কপিও ছিঁড়ে ফেলেন।

পরে বিধানসভা চত্বরে সাংবাদিকদের ওমর আবদুল্লাহ বলেন, বিজেপি বিধায়কেরা জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া এড়াতেই হট্টগোল করেছেন।

তিনি বলেন, উত্থাপিত প্রস্তাবটি জম্মু-কাশ্মীরের অধিকতর স্বায়ত্তশাসন বা বিশেষ মর্যাদা নিয়ে নয়। বিজেপির প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে ওমর বলেন, তারা মূলত রাজ্যের মর্যাদা পুনর্বহালের বিষয়ে ভোট দিতে চান না এবং বিভিন্ন অজুহাতে ভোট থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এসএইচএম/
সম্পর্কিত
‘ভাই বন্দুক বের কর’: পুলিশ পরিচয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক বর্ণনা
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
চীনের ‘পান্ডা’ কূটনীতি কি?
সর্বশেষ খবর
‘ভাই বন্দুক বের কর’: পুলিশ পরিচয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক বর্ণনা
‘ভাই বন্দুক বের কর’: পুলিশ পরিচয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক বর্ণনা
জাপানে হতাশ হয়ে ইমরানুর কী বললেন
জাপানে হতাশ হয়ে ইমরানুর কী বললেন
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
নিউ ইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, লেখক-অভিনেত্রীসহ আটক ১০৩
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়