গলতে শুরু করেছে যে দ্বীপের ‘চিরতুষার’

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬

বিষুবরেখার কাছাকাছি ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের পাহাড়গুলো শত শত বছর ধরে ‘চিরতুষার’ ধারণ করে আসছে। জলবায়ুর ইতিহাস জানার গুরুত্বপূর্ণ এই বরফ এখন প্রায় পুরোপুরি গলে গেছে। আগামী এক-দুই বছরের মধ্যে পুঞ্চাক জয়া পাহাড়ের অবশিষ্ট তুষারও সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে।

অস্ট্রেলিয়ার উত্তরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউগিনির ইন্দোনেশীয় অংশে অবস্থিত পাপুয়ার সুদিরমান পর্বতমালার দৈর্ঘ্য প্রায় ৩০০ কিলোমিটার। এক শতাব্দী আগে এই পর্বতমালার চারটি প্রধান চূড়াতেই তুষার ও স্থায়ী বরফ ছিল। বর্তমানে শুধু পুঞ্চাক জয়া বা কার্স্টেনজ পিরামিডের আশপাশে সামান্য বরফ আছে।

উনিশ শতকে পুঞ্চাক জয়ার আশপাশে প্রায় ১ হাজার ৯০০ হেক্টর এলাকায় হিমবাহ ছিল। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১৬ হেক্টরে। মানুষের এক প্রজন্মের মধ্যেই প্রায় পুরো হিমবাহ হারিয়ে গেছে।

চেক প্রজাতন্ত্রের হিমবাহ বিষয়ক পরিবেশবিদ মারি শাবাকোভা গত মার্চে পুঞ্চাক জয়া ভ্রমণ করেন। পাপুয়ার ‘চিরতুষার’ নিয়ে গবেষণা করা শেষদিকের বিজ্ঞানীদের একজন হওয়ার লক্ষ্যেই সেখানে যান তিনি। তার মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এমন অনন্য বরফভাণ্ডার হারিয়ে যাওয়ার ঘটনা গভীর অবিচারের।

পুঞ্চাক জয়ার বরফে সংগ্রহ করা আইস কোরে জলবায়ুর ইতিহাস সংরক্ষিত রয়েছে। এগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অতীতে ওই অঞ্চলের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি এবং দ্বীপটির চারপাশের উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পরিবর্তন সম্পর্কে তথ্য জানতে পারেন। কিন্তু পুরোপুরি গবেষণা শেষ হওয়ার আগেই এই প্রাকৃতিক নথি হারিয়ে যাচ্ছে।

এল নিনোর মতো জলবায়ুগত ঘটনাও এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। মেঘের পরিমাণ, তুষারপাত ও পাহাড়ের ভূপ্রকৃতির মতো স্থানীয় বিষয়গুলোও হিমবাহ গলে যাওয়ার গতি প্রভাবিত করে।

বিষুবরেখা থেকে মাত্র ৪৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাপুয়ার পাহাড়গুলোতে স্থায়ী বরফ টিকে থাকতে খুব উঁচু উচ্চতা ও নির্দিষ্ট জলবায়ু পরিস্থিতি প্রয়োজন। তাপমাত্রায় সামান্য বৃদ্ধি, বরফ জমার সীমা ওপরে উঠে যাওয়া কিংবা তুষারের বদলে বৃষ্টিপাত এর যেকোনও একটি পরিবর্তনই হিমবাহের অস্তিত্বের জন্য বড় প্রভাব ফেলতে পারে।

হিমবাহের এই সংকোচন দীর্ঘ সময় ধরে পৃথিবীর উষ্ণ হয়ে ওঠার প্রমাণ। একই সঙ্গে এর বিলুপ্তি একটি জীববৈচিত্র্যের আবাসস্থল এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূদৃশ্যও মুছে দিচ্ছে।

আমুংমে তরুণী এলফ্রিদা নাটকিমে বলেন, তার বাবা-মা ও দাদা-দাদিরা সন্তানদের ‘সাদা তীরের’ মতো হৃদয় নিয়ে বেড়ে ওঠার জন্য প্রার্থনা করতেন। তাদের কাছে এটি সততা, পবিত্রতা ও নৈতিকতার প্রতীক।

আমুংমে পরিবেশকর্মী অ্যাডলফিনা কুম বলেন, নেমাঙ্গকাউই তাদের জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক ভিত্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি প্রশ্ন করেন, মক্কা ধ্বংস হয়ে গেলে মুসলিমরা যেমন অনুভব করবেন বা রোম কিংবা ভ্যাটিকান ধ্বংস হলে ক্যাথলিকরা যেমন অনুভব করবেন, নেমাঙ্গকাউই ধ্বংস হলে আমুংমে জনগোষ্ঠীর অনুভূতিও তেমন।

পাপুয়ানদের মতে, এসব উন্নয়ন কর্মসংস্থান, সড়ক, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ তৈরি করেছে। তবে এর পাশাপাশি পরিবেশের অবনতি, সামাজিক সংঘাত এবং খনিশিল্প সম্প্রসারণের কারণে পূর্বপুরুষদের জমিতে প্রবেশাধিকার হারানোর ঘটনাও ঘটেছে।

পাপুয়ার গ্রাসবার্গ খনি পরিচালনাকারী ফ্রিপোর্টের কাছে এ বিষয়ে মন্তব্য চেয়েছে বিবিসি। গ্রাসবার্গ বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ ও তামার খনি। এলফ্রিদা নাটকিমে বলেন, পাহাড় দেখলে তার বিস্ময়ের পাশাপাশি দুঃখও হয়। তার ভাষায়, খনি কোম্পানি আসার পর তিনি একদিকে পাহাড়ের শোষণ দেখেছেন, অন্যদিকে এই উন্নয়ন অনেক মানুষের জীবিকার ব্যবস্থাও করেছে।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
এয়ার ফোর্স ওয়ান থেকে সিএনএনকে বাদ দিলো হোয়াইট হাউস
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১
সর্বশেষ খবর
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
বিগ বস প্রতিযোগীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ সোনামণির
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
একা ভ্রমণে যেতে চান? বিবেচনায় রাখতে পারেন যে ৩ দেশ
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ট্রাম্প
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
কিশোরদের ‘আসক্ত’ করার অভিযোগ, প্রথমবার বিচারের মুখোমুখি টিকটক
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা