ভারতের যুবসমাজকে কেউ থামাতে পারবে না: চিরাগ পাসওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০

ট্রেন বাতিল করে ভারতের তরুণদের থামানো যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে মিথ্যা বয়ান ছড়ানো ও রাজনীতি করার অভিযোগে বিরোধী দলগুলোকে তীব্র আক্রমণও করেছেন তিনি। শুক্রবার তিনি এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার কক্ষরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর চলমান কর্মসূচির আগে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পাসওয়ান বলেন, শহরকে মাঝেমধ্যে অচল করে দেওয়া ঠিক নয়।

শাসক এনডিএর মিত্র পাসওয়ান ট্রেন বাতিল, মেট্রো বিঘ্ন এবং জাতীয় রাজধানীতে বিপুল নিরাপত্তা মোতায়েন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

পাসওয়ান বলেন, এরা ভারতের তরুণ, এদের কেউ থামাতে পারবে না। যারা এভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেন, কতগুলো ট্রেন থামাবে, কত যোগাযোগ বন্ধ করবে, কত সড়ক আটকে দেবে?

তিনি আরও বলেন, ভারতের তরুণেরা বিশ্বকে পথ দেখানোর সামর্থ্য রাখে, কেউ তাদের থামাতে পারবে না। সিজেপি শনিবার থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচনী সংস্কার বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

বিরোধী দলগুলোর সমালোচনা করে পাসওয়ান বলেন, তারা রাজনীতি করছে এবং শুধু বিক্ষোভেই আগ্রহী, সমাধান খুঁজতে নয়। মন্ত্রী বলেন, আপনারা (বিরোধীরা) নির্বাচনে জিততে পারছেন না, এখন সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করছেন। তার মতে, বিরোধীদের উচিত সময় চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করা। সাক্ষাৎ পাওয়ার জন্য বিক্ষোভ করা যথাযথ নয়।

এর আগে গত মাসে নির্বাচন কমিশন, বিশেষ করে এর প্রধান জ্ঞানেশ কুমারকে কমিশনের ভেতরের অসন্তোষের খবরের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছিলেন চিরাগ পাসওয়ান। তিনি বলেছিলেন, নির্বাচন কমিশনকে জনগণের আস্থা ধরে রাখতে হবে, কারণ নির্বাচন প্রক্রিয়া নিয়েই জনমনে সন্দেহ তৈরি হলে তা ভুল হবে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উচিত দৃঢ়ভাবে নিজেদের বক্তব্য তুলে ধরা, যাতে মানুষের মনে কোনও সন্দেহ তৈরি না হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
উত্তরাখণ্ডের রহস্যময় ‘কঙ্কালের হ্রদ’ রূপকুণ্ডে যেভাবে পৌঁছাবেন
এবার দিল্লির বিমানবন্দরে আটক ককরোচ প্রধান অভিজিৎ দিপকে
যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠি আটক
সর্বশেষ খবর
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
উড়ন্ত সূচনার পর ৩৪৬ রানে শেষ বাংলাদেশ!
উড়ন্ত সূচনার পর ৩৪৬ রানে শেষ বাংলাদেশ!
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন বউ-শাশুড়ি, প্রাণ গেলো বাসচাপায়
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
যুব উন্নয়নের প্রশ্নফাঁস, রাজধানীতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে বিক্ষোভ 
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ