ব্রেকআপে ক্ষুব্ধ হয়ে প্রেমিকাকে খাদে ফেলে দিলো যুবক

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৬:৪৪ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:০৬

ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় প্রেমিকা সম্পর্কের ইতি টানতে চাওয়ায় তাকে গভীর খাদে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নিহত তরুণীর বিয়ে ঠিক হওয়ায় তিনি সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করতে অস্বীকৃতি জানানোর পরই এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ জানায়, অভিযুক্ত যুবক পরে নিজেই ভূদরগড় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত ২৫ বছর বয়সী যুবকের নাম শ্রীপাদ দিনকর ওয়াদু এবং নিহত ২৩ বছর বয়সী তরুণীর নাম তারান্নুম বশির নায়েক। তারা কোলহাপুরের গারগোটির অবধূত কলোনির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। তারান্নুম মহাগাঁওয়ের একটি কলেজে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছিলেন।

শুক্রবার সকালে নায়েকওয়াড়ির কাছের এক গভীর গিরিখাদের পাশে এ ঘটনা ঘটে। সম্প্রতি তারান্নুমের বিয়ে ঠিক হওয়ায় তিনি শ্রীপাদকে জানান তাদের সম্পর্কের ইতি টানতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে তাদের মধ্যে চরম বিবাদ সৃষ্টি হয়।

শুক্রবার সকাল ১১টার দিকে শ্রীপাদ তরুণীকে ডেকে নায়েকওয়াড়ির গিরিখাদ এলাকায় নিয়ে যান। সেখানে কথা বলার সময় তারান্নুম জানান, পরিবার তার বিয়ে ঠিক করেছে এবং তারা আর সম্পর্ক চালিয়ে যেতে পারবেন না। এতে ক্ষুব্ধ হয়ে শ্রীপাদ তাকে খাদে ধাক্কা মেরে ফেলে দেন, যার ফলে খাদে পড়ে তরুণীর মৃত্যু হয়।

ঘটনার পর অপরাধ ঢাকতে শ্রীপাদ প্রথমে দাবি করেন তারান্নুম নিখোঁজ রয়েছেন। তবে পরে তিনি ভূদরগড় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশের বিস্তারিত জিজ্ঞাসাবাদের মুখে তিনি তরুণীকে খাদে ফেলে হত্যা করার কথা স্বীকার করেন।

খবর পেয়ে তারান্নুমের স্বজনেরা গারগোটি জেলা হাসপাতালে জড়ো হলে সেখানে চরম উত্তেজনা ও শোকাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়। ভূদরগড় থানা পুলিশ মামলাটি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’
সর্বশেষ খবর
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল হয়েছে
রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল হয়েছে
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে
স্ক্রিন ছেড়ে আবার কলম-কাগজে ফিরলো যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল
স্ক্রিন ছেড়ে আবার কলম-কাগজে ফিরলো যুক্তরাজ্যের বিখ্যাত স্কুল
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম