রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ১২ জনের জাতীয়তা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৬:৩৬ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৬:৩৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। রবিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিহতদের জাতীয়তা নিশ্চিত করেছে।

সৌদি বিমান কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি একটি টার্মিনাল ভবনে আঘাত হানলে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি, একজন মার্কিন, একজন মিসরীয়, একজন জর্ডানি, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি এবং একজন সুদানি নাগরিক প্রাণ হারান। এ ঘটনায় আরও ৩০৯ জন আহত হয়েছেন।

চলতি সপ্তাহে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি হুথিদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে অন্তত রবিবার গভীর রাত পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে, যার ফলে ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, একজন যাত্রী আকাশে কিছু একটা উড়ে যেতে দেখেন এবং এর পরপরই একটি ডিপার্চার গেটের কাছের ছাদের অংশ ভেঙে পড়ে। অপর এক যাত্রী জানান, বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর তিনি মাটিতে অনেককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এই প্রাণঘাতী হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে সরাসরি সামরিক হস্তক্ষেপের আহ্বান জানানো হলেও ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
সর্বশেষ খবর
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা