দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৭:২৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আলোচনা ও উদ্বেগের মধ্যেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক যুবকের গত তিন বছর ধরে সৌদি কারাগারে বন্দি থাকার তথ্য সামনে এসেছে। সাহাবুদ্দিন শেখ নামের ওই অভিবাসী শ্রমিক ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। মক্কায় দুই বাংলাদেশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।

সাহাবুদ্দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বলরামপুর গ্রামের বাসিন্দা এবং প্রায় আট বছর ধরে সৌদি আরবে কাজ করছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মক্কায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার সময় ওই ঘটনা ঘটে। সেখানে উপস্থিত এক পাকিস্তানি যুবক সাহাবুদ্দিনের মুঠোফোন ব্যবহার করে ওই দৃশ্য ধারণ করেন এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সাহাবুদ্দিনকেও গ্রেফতার করা হয়।

সাহাবুদ্দিনের মা কোহিনুর বিবি জানান, নিছক মজা করার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল বলে পরিবারকে জানানো হয়েছে। এর পরিণতি এত গুরুতর হবে, তা তারা ভাবতে পারেননি। পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাহাবুদ্দিনের এই দীর্ঘ কারাবন্দি দশায় তার পাঠানো আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর ছেলের ভবিষ্যৎ নিয়ে তাদের উদ্বেগ আরও বেড়ে গেছে। ছেলেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এখনও কোনও জবাব মেলেনি বলে পরিবার জানিয়েছে।

এদিকে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে ‘অনৈতিক কাজে’ লিপ্ত হওয়ার অভিযোগে সম্প্রতি মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে সাহাবুদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার বর্তমান অবস্থা বা সম্ভাব্য দণ্ড সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

সূত্র: আনন্দবাজার

/এএ/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
সর্বশেষ খবর
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে কারাগারে পাঠালেন আদালত
‘বিএনপিকে ভোট দিয়া ভুক্তভোগী’ বলা নারীকে কারাগারে পাঠালেন আদালত
বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা
বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যুগল পরিবেশনা
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি