লস অ্যাঞ্জেলেসের প্রথম এশীয়-আমেরিকান মেয়র নিত্য রমন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস মেয়র নির্বাচনে বর্তমান মেয়র কারেন ব্যাসকে হারিয়ে প্রথম এশীয়-আমেরিকান মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন কেরালা বংশোদ্ভূত নিত্য রমন। ডিভিশন ডেস্ক এইচকিউ-এর পূর্বাভাস অনুযায়ী, তিনি লস অ্যাঞ্জেলেসের ৪৪তম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

নির্বাচনে নিত্য রমন ৫১.১ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী কারেন ব্যাস পেয়েছেন ৪৮.৩৩ শতাংশ ভোট। এর মাধ্যমে এই শহরের সর্বোচ্চ রাজনৈতিক পদে নির্বাচিত দ্বিতীয় নারী হলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ বছরগুলোতে লস অ্যাঞ্জেলেসের নেতৃত্ব দেবেন এবং ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রস্তুতির তদারকি করবেন নিত্য।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে তুলনীয় নিত্য রমন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আন্দোলনের অন্যান্য প্রার্থীদের ব্যবহৃত কৌশল কাজে লাগিয়ে শেষ মুহূর্তে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

নিত্য রমন ২০২০ সালে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য ডেনিস রিউকে হারিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের স্থান নিশ্চিত করেন। ওই জয়টি এক দশকেরও বেশি সময়ের মধ্যে কোনও দায়িত্বরত কাউন্সিল সদস্যের প্রথম পরাজয় ছিল। এ ছাড়া তিনি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) সমর্থিত প্রথম প্রার্থী হিসেবে সিটি কাউন্সিলে আসন জিতেন।

১৯৮১ সালে ভারতে কেরালায় জন্মগ্রহণকারী নিত্য রমন ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ২২ বছর বয়সে আমেরিকান নাগরিকত্ব অর্জন করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এমআইটি থেকে নগর পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি নগর গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্ট চেন্নাই এবং গৃহহীনদের সহায়তায় সেলাহ নেইবারহুড হোমলেস কোয়ালিশন প্রতিষ্ঠা করেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা কী করতে পারবে, কী পারবে না
ভারতীয় ব্যবসায়ী দম্পতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কারণ কী?
সর্বশেষ খবর
নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
বুদ্ধিজীবীদের বর্ধিত সিলেবাস: মধুবনের ডালপালা ও বুদ্ধির ফুলফুল
বুদ্ধিজীবীদের বর্ধিত সিলেবাস: মধুবনের ডালপালা ও বুদ্ধির ফুলফুল
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা কী করতে পারবে, কী পারবে না
কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটরা কী করতে পারবে, কী পারবে না
ভারতীয় ব্যবসায়ী দম্পতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কারণ কী?
ভারতীয় ব্যবসায়ী দম্পতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা, কারণ কী?
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম