বাবা হত্যার প্রতিশোধ, রাজস্থানে ৭ বছর পর খুনিকে কুঠার দিয়ে হত্যা ছেলের

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১৪:২২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৪:২২

ভারতের রাজস্থানের জয়পুরে সাত বছরের পুরনো একটি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এক খুনের শিকার ব্যক্তির ছেলে। জগদম্বা নগর এলাকায় দুই পক্ষের ব্যক্তিগত শত্রুতার জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অপরাধের রেকর্ড থাকা বিজয় বাজিয়া ২০১৯ সালে একটি মদের দোকানে কৈলাশ নামে একজনকে খুন করেছিলেন। ওই মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে যান। মুক্তি পাওয়ার পর থেকে কৈলাশের ছেলে হানিশ বিজয়ের ওপর একাধিকবার হামলার চেষ্টা করেছেন বলে অভিযোগ। এসব ঘটনায় পুলিশের তদন্ত চলছিল।

বুধবার হানিশ ও বিজয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর হানিশ ও তার তিন সহযোগী যুবরাজ চৌধুরী, দীনেশ ও কমলেশ বিজয়কে হত্যার পরিকল্পনা করেন। পুলিশের ভাষ্য, বিকেল প্রায় ৩টা থেকে তারা ক্যাম্পার ভ্যানে বিজয়ের পিছু নেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে বিজয় কালওয়ারে নিজের বাড়ি ফেরার পথে হামলাকারীরা ভ্যান দিয়ে তার গাড়িতে ধাক্কা দেন। গাড়ি থেমে গেলে বিজয় পালানোর চেষ্টা করেন। কিন্তু কুড়াল হাতে তাকে ধাওয়া করে হামলা চালিয়ে হত্যা করেন হানিশ। হামলা এতটাই নৃশংস ছিল যে কুড়ালটি বিজয়ের মাথার খুলিতে আটকে যায়। এরপর অভিযুক্তরা পালিয়ে যান।

পশ্চিম অঞ্চলের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) প্রশান্ত কিরণ জানান, রাত ৮টার দিকে পুলিশ ঘটনাটি জানতে পারে। স্থানীয় পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পথচারীদের ধারণ করা ভিডিও ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এর ভিত্তিতে ক্যাম্পার গাড়ির নিবন্ধন নম্বর শনাক্ত করা হয়। ভোর ৪টায় অভিযুক্তদের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। পরে তাদের আটকে গ্রেফতার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, চার অভিযুক্তের তিনজনেরই কোনও অপরাধের রেকর্ড নেই, যা ইঙ্গিত দেয় দীর্ঘদিনের ব্যক্তিগত প্রতিহিংসাই ছিল মূল কারণ। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, অন্য কোনও পথ না দেখে তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং থানার দিকে যাওয়ার পথে ধরা পড়েন।

প্রতিবেদন অনুযায়ী, বিজয় ও কৈলাশের বাড়ি প্রায় ৫০০ মিটার দূরত্বে। দুই পরিবার একসময় একসঙ্গে থাকত, পরে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরপর কৈলাশ বিজয়কে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। পরে ২০১৯ সালে বিজয় কৈলাশকে খুন করেন। তখন থেকেই কৈলাশের পরিবার প্রতিশোধের সুযোগ খুঁজছিল।

সহকারী পুলিশ কমিশনার (এসিপি) শিব কুমার ভরদ্বাজ ও কারধানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) সাওয়াই সিংয়ের নেতৃত্বে পুরো অভিযান পরিচালিত হয়।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন দূতের শান্তি আলোচনার মধ্যেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা
যুক্তরাষ্ট্রে সাদাদের রাজ্যে জিতলেন প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর
যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু
সর্বশেষ খবর
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
পাকিস্তানের বিলাসবহুল ট্রেনে চড়ে হতাশ ইউটিউবার!
আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় চলছে উৎপাদন, কয়েকটিতে ছুটি
আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় চলছে উৎপাদন, কয়েকটিতে ছুটি
অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন দাখিলের সময় ১৪ ডিসেম্বর
অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন দাখিলের সময় ১৪ ডিসেম্বর
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা