পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল্য ৮-১০ ট্রিলিয়ন ডলার, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ২২:৪৬ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ২২:৪৬

পাকিস্তানের খনিজ, হাইড্রোকার্বন ও রত্নপাথরসহ প্রাকৃতিক সম্পদের মূল্য সবচেয়ে রক্ষণশীল হিসাবেও ৮ ট্রিলিয়ন থেকে ১০ ট্রিলিয়ন ডলারের মধ্যে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার তিনি এ কথা বলেন।

করাচিতে তুরস্কের ওরুচ রেইস সিসমিক গবেষণা জাহাজের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দার বলেন, কখনও কখনও মানুষ পাকিস্তানকে ভারী ঋণগ্রস্ত বা ঋণের ফাঁদে আটকে থাকা দেশ বলে। আমি সব সময় তা অস্বীকার করি। পাকিস্তান সরকারের মোট ঋণ প্রায় ১০০ বিলিয়ন ডলার। বেসরকারি কোম্পানি ও সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রার দায় ধরলে মোট অঙ্ক ১৩০ বিলিয়ন ডলার।

খনিজ, হাইড্রোকার্বন, রত্নপাথর ও আল্লাহপ্রদত্ত অন্যান্য প্রাকৃতিক সম্পদ মিলিয়ে দেশের সম্পদের সবচেয়ে রক্ষণশীল হিসাব ৮ ট্রিলিয়ন থেকে ১০ ট্রিলিয়ন ডলারের মধ্যে বলে জানান তিনি।

জাহাজটির আগমনকে দার বৈজ্ঞানিক অনুসন্ধান ও কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায় আখ্যা দেন।তিনি বলেন, দুই দেশের চিরস্থায়ী বন্ধুত্বের ভিত্তিতে এটি গড়ে উঠেছে।

তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান শুক্রবার ঘোষণা দেন, সোমালিয়া উপকূলে কার্যক্রমের পর ওরুচ রেইস দ্বিতীয় আন্তঃমহাদেশীয় অভিযানে পাকিস্তানে পৌঁছেছে। জাহাজটি পাকিস্তানের জলসীমার দুটি আলাদা এলাকায় টুডি ও থ্রিডি সিসমিক উপাত্ত সংগ্রহ করবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পাঠানোর ঘোষণা মুছে ফেললো মালয়েশিয়া, কারণ অজ্ঞাত
মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে
সর্বশেষ খবর
পাঠদানে এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ব্যবহারে গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের
পাঠদানে এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ব্যবহারে গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের
সিটি ইউনিভার্সিটিতে আইসিবিসি ২০২৬-এর উদ্বোধন
সিটি ইউনিভার্সিটিতে আইসিবিসি ২০২৬-এর উদ্বোধন
কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
কেশম দ্বীপে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়লেন এনসিপির সাবেক নেতা, বললেন ‘ক্ষমা চাই’
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য