ঢাকায় ৮ ডলারে নৌভ্রমণ, অভিজ্ঞতা নিয়ে যা বললেন জার্মান ভ্লগার

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ নভেম্বর ২০২৬, ১৫:০৬ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫:০৬

বাংলাদেশের রাজধানী ঢাকায় নৌভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভিডিও প্রকাশ করেছেন জার্মান ভ্রমণবিষয়ক ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটর কেন অ্যাব্রড। শুক্রবার তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে বাংলাদেশের একটি নদীতে নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, দুইজনের আধা ঘণ্টার নৌভ্রমণের জন্য আট ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে। নৌকায় ওঠার পর সেটির অবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেন এই ভ্লগার।

ভিডিওতে নৌকার কাঠের পাটাতন ও ভেতরের অবস্থা দেখানো হয়। নৌকার অবস্থা নিয়ে নিজের অনুভূতি জানিয়ে কেন অ্যাব্রডকে বলতে শোনা যায়, বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত নন, তার কেমন লাগছে। এ সময় নৌকার মাঝির সঙ্গেও কথা বলেন তিনি। একপর্যায়ে মাঝিকে ভালো ক্যাপ্টেন বলেও মন্তব্য করেন এই ভ্লগার।

ভিডিওতে কেন অ্যাব্রডের সঙ্গে আরও একজন বিদেশি পর্যটককে দেখা যায়। নৌকায় বসে তারা আশপাশের পরিবেশ ও নদীর দৃশ্য উপভোগ করেন। নদীতে চলাচলকারী অন্যান্য নৌযান এবং দুই তীরের দৃশ্যও উঠে এসেছে ভিডিওতে।

ভিডিওর শেষ দিকে বাংলাদেশের এই স্থানটিকে বেশ আকর্ষণীয় বলে মন্তব্য করেন কেন অ্যাব্রড।

/এএস/ 
সম্পর্কিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে
চীন-তুরস্কের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা বাড়ছে, ভারতের উদ্বেগ
তুষারপাতের মাঝে নতুন বছর শুরু করতে ঘুরে আসুন ৮ দেশে
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান, উচ্ছেদ অবৈধ দোকানপাট
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ-গুলিবর্ষণ
স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার
স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’, বছরে সাশ্রয় হবে ৬০ লাখ ডলার
‘হামজা আমার অনুপ্রেরণা’
‘হামজা আমার অনুপ্রেরণা’
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ