আল্লামা ইকবাল ও জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ নভেম্বর ২০২৬, ১৬:৫০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৫০

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম শুক্রবার পাকিস্তানের লাহোরে কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবাল এবং করাচিতে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদ-ই-আজম মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার উচ্চপর্যায়ের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করে। শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশন ও পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ এ খবর জানিয়েছে।

লাহোরে ইকবালের সমাধিতে ফুলের তোড়া ও চাদর অর্পণ করেন স্পিকার। সেখানে ফাতেহা পাঠের পাশাপাশি দর্শনার্থী বইয়ে মন্তব্যও লেখেন তিনি। পরে করাচিতে জিন্নাহর সমাধিতে গিয়ে ফাতেহা পাঠ ও ফুলের তোড়া অর্পণ করেন প্রতিনিধিদলের সদস্যরা। সেখানেও দর্শনার্থী বইয়ে নিজেদের মন্তব্য লিপিবদ্ধ করেন তারা।

এর আগে শুক্রবার করাচি বিমানবন্দরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহর পক্ষে প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি। এ সময় প্রাদেশিক পরিষদের সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলটি। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছে তারা। ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে শুক্রবার করাচিতে পৌঁছায় প্রতিনিধিদল।

সফরকালে প্রতিনিধিদলটি সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শন করবে। পাশাপাশি প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। এসব বৈঠকে সংসদীয়, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরটির লক্ষ্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া।

/এএস/ 
সম্পর্কিত
স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, আফগানিস্তানে প্রাণ গেলো ৬ শিক্ষার্থীর
মেটার চাকরি ছেড়ে উদ্যোক্তা, এখন কোটিপতি হায়দরাবাদের বালা
ঢাকায় ৮ ডলারে নৌভ্রমণ, অভিজ্ঞতা নিয়ে যা বললেন জার্মান ভ্লগার
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণের উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণের উদ্যোগ
এপ্রিলে হচ্ছে না দক্ষিণ এশিয়ান গেমস, নতুন তারিখ কবে?
এপ্রিলে হচ্ছে না দক্ষিণ এশিয়ান গেমস, নতুন তারিখ কবে?
সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে
হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ