একবার নয়, বারবার পেছাচ্ছে দক্ষিণ এশিয়ান গেমস। আবারও পিছিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। আগামী এপ্রিলে আসরটি হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে তা পাঁচ মাস পিছিয়ে ২০২৭ সালের সেপ্টেম্বরে আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
পিওএ জানিয়েছে, ষষ্ঠ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের সূচি পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ান গেমস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ান গেমসের ১৩তম আসর। ১৪তম আসরটি প্রথমে ২০২৩ সালে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। এরপর থেকে দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম প্রতিযোগিতা কয়েক দফায় পিছিয়ে দেওয়া হয়েছে।
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!