নির্দোষ প্রমাণে পাকিস্তানে ৪ জনকে হাঁটানো হলো গরম তেলে

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ২০:৫১আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২০:৫৪

পাকিস্তানের পাঞ্জাবের সাদিকাবাদ জেলা পাকিস্তানে এক প্রভাবশালী ভূ-স্বামী গ্রামের এক কিশোরীসহ ৪জনকে চুরির অভিযোগ থেকে নির্দোষ প্রমাণ করতে গরম তেলে হাঁটতে বাধ্য করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলা সদর থেকে ৩৪ কিলো মিটার দূরে চক ১৫৩-পি এলাকায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, কয়েকদিন আগে ভূ-স্বামী মহসিনের বাড়ি থেকে কিছু অলংকার ও নগদ অর্থ চুরি হয়। গ্রামের চার জন চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে মহসিন সন্দেহ করেন। তারা হলেন, সাদিয়া (১৪), কাশিফ (২৪) শেহজাদ (২১) ও অসিম (১৯)।
আরও পড়ুন: ভাবমূর্তি বদলে ফেলছেন ট্রাম্প!
ভণ্ড পীর শওকতের পরামর্শে মহসিন চারজনকে তার বাড়িতে ডেকে নিয়ে আসেন। চুরির সঙ্গে তারা জড়িত নন প্রমাণ করার করার জন্য জোর করে তাদের গরম তেলের ওপর দিয়ে খালি পায়ে হাঁটতে বাধ্য করা হয়। ভূ-স্বামী তাদেরকে জানান, তারা যদি চুরির সঙ্গে জড়িত না হন তাহলে তাদের পায়ের কিছু হবে না।
শুধু তাই নয়, ভূ-স্বামী তাদের আরও বলেন, যার পা পুড়ে যাবে তাকে চুরি হওয়া অলংকার ও নগদ অর্থ ফেরত দিতে হবে।

আরও পড়ুন: মস্তিষ্কের কর্মপদ্ধতি জানতে দালির চিত্রকর্ম!
গরম তেলের ওপর দিয়ে হাঁটার ফলে চারজনেরই পা পুড়ে যায়। তখন ভূ-স্বামী তাদের পরিবারের লোকদের ডেকে চুরি যাওয়া অলংকার ও অর্থ ফেরত চান।

পরে তাদের পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ মহসিনের বাড়িতে অভিযান চালায়। তবে ভণ্ড পীরসহ মহসিন ও তার সহযোগীরা পালিয়ে যান।

আরও পড়ুন: পাকিস্তানে ছয় শীর্ষ সেনা কর্মকর্তা পদচ্যুত

সাদিকাবাদ পুলিশ এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে। মামলায় পাকিস্তানের দণ্ডবিধি ৩২৪, ১৪৮ ও ১৪৯ ধারায় ভূ-স্বামী মহসিন, ভণ্ড পীর শওকত, মোকারম, মুদাচ্ছর, আতিফ ও রিয়াজকে আসামি করা হয়েছে। সূত্র: ডন।

/এএ/

ভাবমূর্তি বদলে ফেলছেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের