পাকিস্তানে দুর্নীতির অভিযোগে ছয় শীর্ষ সেনা কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছে। পদচ্যুত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট-জেনারেল ও একজন মেজর জেনারেলও আছেন।
পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে অভূতপূর্ব এ ঘটনার প্রেক্ষিতে সেনাপ্রধান রাহেল শরিফ বলেছেন, সন্ত্রাসবাদ দমন করতে দুর্নীতির মূলোৎপাটন করা হবে।
সেনাবাহিনীর প্রাথমিক এক বিবৃতিতে জানানো হয়, যে ১১ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত যারা পদচ্যুত হয়েছেন তাদের বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুনঃ পাকিস্তানের কারাগারে ভারতীয় বন্দির মৃত্যু নিয়ে রহস্য
তবে বিশ্লেষকদের মতে, সরকারের ওপর চাপ প্রয়োগ করতেই এ সময় এ ধরনের একটি পদক্ষেপ নিয়েছেন জেনারেল রাহেল শরিফ।
সূত্রঃবিবিসি
/ইউআর/








