চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ১৫, নিখোঁজ ১৮

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৬, ২০:৪১আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২০:৪১

চীনে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ১৫, নিখোঁজ ১৮ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং মিউনিসিপলিটির একটি কয়লা খনিতে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন শ্রমিক। সোমবার সকালে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দ্য স্ট্রেইট টাইমস এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রায় ফায়ার সার্ভিসের কর্মী, আর্মড পুলিশ ও খনি বিশেষজ্ঞ উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।  ইয়ংচুয়ান ডিক্ট্রিটের লাইসু শহরের জিনশাঙ্গু কয়লা খনিতে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এই গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে ৩৫ শ্রমিক কর্মরত ছিলেন। বিস্ফোরণের পর দুজন শ্রমিক বেরিয়ে আসতে পেরেছেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যক্তিগত এ শহরের ১১টি মালিকানাধীন খনি থেকে কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। এসব খনি থেকে প্রতি বছর ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা হতো।

বিশ্বের সর্ববৃহৎ কয়লা উত্তোলনকারী দেশ চীনে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সূত্র: স্ট্রেইট টাইমস।

/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ