চীনে ‘রক্তবন্যা’ বইয়ে দেওয়ার হুমকি দিয়ে আইএসের ভিডিও বার্তা

বিদেশ ডেস্ক
০২ মার্চ ২০১৭, ০১:৪৩আপডেট : ০২ মার্চ ২০১৭, ০৪:৪৮

চীনে ‘রক্তবন্যা’ বইয়ে দেওয়ার হুমকি দিয়ে আইএসের ভিডিও বার্তা চীনের সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা দেশে ফিরে রক্তবন্যা বইয়ে দেওয়ার হুমকি জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, চীনকে লক্ষ্য করে এ ধরনের হুমকি এই প্রথম দেওয়া হলো। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, সোমবার হুমকির ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিও বার্তাটি পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে, এতে যেসব আইএস যোদ্ধাদের দেখানো হয়েছে তারা চীনের সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায়ের।

দীর্ঘদিন ধরে চীন দেশটির পশ্চিমাঞ্চলের জিনজিয়াং অঞ্চলে একাধিক হামলার জন্য নির্বাসিত উইঘুর সম্প্রদায়কে দায়ী করে আসছে। জিনজিয়াংয়ের উইঘুর সম্প্রদায়ের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলোর সম্পর্কের বিষয়ে বেশ কয়েকবার সতর্কও করা হয়েছিল।

আইএসের ভিডিওতে এক তথ্যদাতার শিরশ্ছেদের আগে উইঘুরের এক যোদ্ধাকে চীনের বিরুদ্ধে হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে ওই উইঘুর যোদ্ধা বলেন, ‘ওহ, আপনি চীনা, যারা মানুষের কথা বোঝে না! আমরা খিলাফতের সৈনিক, আমরা তোমাদের সামনে হাজির হবো, অস্ত্রের ভাষা পরিষ্কার করার জন্য, নদীর মতো রক্তের বন্যা বইয়ে দিতে এবং নির্যাতনের প্রতিশোধ নিতে।’

ভিডিও বার্তায় ভারি অস্ত্রশস্ত্রসহ শিশুদের বক্তব্য দিতে, নামাজ পড়তে এবং আরও তথ্যদাতাতের হত্যা করতে দেখা যায়।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জিনজিয়াং বিশেষজ্ঞ ড. মাইকেল ক্লার্ক প্রথমবারের মতো উইঘুর জঙ্গিরা আইএসের প্রতি আনুগত্য স্বীকারের দাবি করেছে।

এর আগে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্র সতর্ক করে জানিয়েছিল, চীনে মুসলিমদের প্রতি কঠোর বাধ্যবাধকতার কারণে শতাধিক উইঘুর আইএসে যোগ দিয়েছে।

উল্লেখ্য, চীনে সংখ্যালঘু মুসলিম উইঘুর সম্প্রদায় ধর্মীয় ও সাংস্কৃতিক নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চীনা কর্তৃপক্ষ বেশ কিছু মুসলিম ধর্মীয় আচার ও রীতি পালনের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এর মধ্যে রয়েছে, দাড়ি রাখা, হিজাব পরা এবং রমজানে রোজা রাখা। সূত্র: আল-জাজিরা।

/এমপি/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম