চীন সফরে গেলো আ.লীগের প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৪, ১৭:১৫আপডেট : ২৫ মে ২০২৪, ১৭:৫৮

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটিতে সফরে গেছে আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ মে) দুপুর ২টা ৫৫ মিনিটে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন। সফর শেষে আগামী ৫ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি দলে রয়েছেন— মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভাণ্ডার তৈরিতে যুক্ত থাকা ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত ওয়েব টিমের সদস্যরাও প্রতিনিধি দলে রয়েছেন বলে জানা গেছে।

বিমানে প্রতিনিধি দলের সদস্যরা এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান তানভীর শাকিল জয় বাংলা ট্রিবিউনকে বলেন, চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে প্রশিক্ষণ এবং চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে। এর মূলে থাকবে রাজনৈতিক নানা বিষয়। বিশেষ করে চীনা কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র, দল কীভাবে চলে, তারা তৃণমূলে কীভাবে কাজ করে, সেসব ব্যাপারে জানা যাবে। এছাড়া চীনের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় হবে।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান