দুই কোরিয়ার যৌথ ঘোষণাকে স্বাগত জানালো চীন

বিদেশ ডেস্ক
২৭ এপ্রিল ২০১৮, ১৭:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১৭:২২

ঐতিহাসিক আন্তঃকোরিয়া সম্মেলন শেষে দুই কোরিয়ার দেওয়া যৌথ ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার ওই যৌথ ঘোষণায় কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের অঙ্গীকার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দুই কোরিয়ার যৌথ ঘোষণাকে স্বাগত জানালো চীন

চীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন আশা করে সংশ্লিষ্ট পক্ষগুলো সংলাপের এই মুহূর্ত ধরে রাখবে এবং যৌথভাবে কোরীয় উপদ্বীপকে ঘিরে রাজনৈতিক সমাধানে এগিয়ে আসবে।

এই লক্ষে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় (বাংলাদেশ সময় ৬.৩০) দক্ষিণ কোরিয়ায় পৌঁছান উত্তর কোরিয়ার নেতা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তাকে স্বাগত জানান। পরে কিছুক্ষণের জন্য উত্তর কোরিয়ার সীমান্তে দাঁড়ান দুই নেতা। পরে আনুষ্ঠানিকতা শেষে দক্ষিণ কোরিয়ার পিস হাউসে আলোচনায় বসেন তারা। বৈঠকের পর যৌথ ঘোষণা পাঠ করা হয়। এতে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণে অঙ্গীকারসহ যুদ্ধের অবসানের কথা বলা হয়েছে। এজন্য এই বছরেই একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম