দক্ষিণ চীন সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: সিএনবিসি

বিদেশ ডেস্ক
০৩ মে ২০১৮, ০৯:২১আপডেট : ০৩ মে ২০১৮, ০৯:২২

দক্ষিণ চীন সাগরে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে চীন। দক্ষিণ চীন সাগরের তিনটি স্থানে এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনবিসি।

দক্ষিণ চীন সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: সিএনবিসি

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খবরটি সঠিক হলে বিতর্কিত স্পার্টলি দ্বীপে এটাই হবে প্রথম চীনা ক্ষেপণাস্ত্র মোতায়েন। এই দ্বীপটির মালিকানা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম ও তাইওয়ানের বিরোধ রয়েছে। এই বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে কোনও জবাব পাওয়া যায়নি।

মার্কিন গোয়েন্দা তথ্যের পর্যালোচনার কথা এক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনবিসি। খবরে বলা হয়েছে, গত ত্রিশ দিনে ফিয়েরি ক্রস রিফ, সুবি রিফ ও মিসচিফ রিফে চীন এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।

স্পার্টলি দ্বীপের চীনের সামরিকায়নের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গোয়েন্দা সংশ্লিষ্ট বিষয়ে আমরা মন্তব্য করি না।

স্পার্টলি দ্বীপে সামরিক সরঞ্জাম স্থাপনের বিষয়ে চীনের পক্ষ থেকে বলা হয়েছে তা একেবারেই রক্ষণাত্মক। নিজেদের ভূখণ্ডে তারা যা ইচ্ছে করতে পারে। তবে দেশটি ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে কিছু বলেনি।

সিএনবিসি জানিয়েছে, ওয়াইজে-১২বি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ২৯৫ নটিক্যাল মাইলের মধ্যে যে কোনও নৌযানে হামলা চালাতে পারবে চীন। আর এইচকিউ-৯বি দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ১৬০ নটিক্যাল মাইলের মধ্যে বিমান, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারবে দেশটি।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিংকট্যাংকের দক্ষিণ চীন সাগর বিষয়ক বিশেষজ্ঞ গ্রেগ পোলিং জানান, ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনাটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্পার্টলি দ্বীপে এটাই হবে প্রথম ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনা। যা জাহাজ বিধ্বংসী হোক বা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হোক।

এই বিশেষজ্ঞ জানান, দক্ষিণ চীন সাগরে নিজের বৃদ্ধির জন্য ক্ষেপণাস্ত্র মোতায়েন চীনের জন্য বড় পদক্ষেপ। বৈশ্বিক বাণিজ্যের জন্য এই সমুদ্র পথটি অনেক গুরুত্বপূর্ণ।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের