এয়ার চায়না’র বেইজিং-পিয়ংইয়ং ফ্লাইট ফের চালু হচ্ছে

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৮, ১৫:২৫আপডেট : ০৫ জুন ২০১৮, ১৫:২৭

চীনের রাষ্ট্রীয় বিমান কোম্পানি এয়ার চায়না জানিয়েছে, বেইজিং ও উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হবে। উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটায় উভয় দেশের সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। কোম্পানিটির এক কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এয়ার চায়না’র বেইজিং-পিয়ংইয়ং ফ্লাইট ফের চালু হচ্ছে

২০১৭ সালের নভেম্বরে অনির্দিষ্টকালের জন্য এই ফ্লাইট বন্ধ ঘোষণা করেছিল এয়ার চায়না। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি উভয় দেশের মধ্যে বিরোধ ও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞায় চীন সমর্থন দেওয়ার পরই ফ্লাইট বাতিল করা হয়েছিল।

মঙ্গলবার এয়ার চায়না’র এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বাজারের কারণেই ফ্লাইট পুনরায় চালু হতে যাচ্ছে। তিনি এর বেশি বিস্তারিত কিছু জানাননি।

কোম্পানিটির ওয়েবসাইটে যাত্রীদের সিএ১২১ রুটে সোমবার, বুধবার ও শুক্রবার দুপুরের ফ্লাইটের টিকিট বুকিং নেওয়া হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, ২০০৮ সালে এয়ার চায়না পিয়ংইয়ংয়ে ফ্লাইট চালু করে। কিন্তু বেশ কয়েকবারই অজ্ঞাত কারণে বিমান চলাচল বাতিল হয়েছে।

মার্চ মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও উত্তর কোরীয় নেতা কিম জং উন চীনে বৈঠকের পর উভয় দেশের সম্পর্ক উষ্ণ হতে থাকে। আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম