চীনে মুসলিমদের বিক্ষোভের মুখে মসজিদ ভাঙা স্থগিত

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১২:৩৮আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১২:৪১

চীনের উত্তরাঞ্চলে স্থানীয় মুসলিমদের বিক্ষোভের মুখে একটি মসজিদ ভাঙা আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। যথাযথ নিয়ম মেনে মসজিদটি তৈরি হয়নি দাবি করে নিনঝিয়া প্রদেশের উয়েইঝু গ্রান্ড মসজিদ নামের ওই মসজিদটি ভাঙার নোটিশ দিলে স্থানীয়রা বৃহস্পতিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবারও সেখানে বিক্ষোভ অব্যাহত থাকায় মসজিদ ভাঙার কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

চীনের পতাকা হাতে মুসলিমদের বিক্ষোভ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা মসজিদের সামনে জড়ো হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম নিয়ে পাশে দাড়িয়ে রয়েছে। একটি ভিডিওতে শুক্রবার রাতের নামাজের আগে চীনা পতাকা হাতে মসজিদের সিড়ি ও কম্পাউন্ড এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের বসে থাকতে দেখা যায়।

মা নামে স্থানীয় এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বলেন, ‘সরকার মসজিদ ভবনটিকে অবৈধ বলছে, কিন্তু সেটা ঠিক না। মসজিদটির কয়েক শত বছরের ইতিহাস রয়েছে।’

শনিবার দুপুর নাগাদ স্থানীয় এক কর্মকর্তা বিক্ষোভকারীদের উদ্দেশে একটি সরকারি নথি পড়ে শোনান। তাতে বলা হয় সরকার মসজিদটি আপাতত ভেঙে ফেলা থেকে বিরত থাকবে। এরপরই বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিক্ষোভকারীদের সমর্থন জানাতে খাবার সঙ্গে নিয়ে চীনের অন্যান্য মুসলিম অঞ্চল থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে উয়েইঝু এলাকায় সমবেত হয়।  তবে ওই এলাকায় বাইরের কোনও বাসিন্দাকে ঢুকতে দিচ্ছে না চীনের নিরাপত্তা কর্মীরা।

ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও ফোর-জি মোবাইল ফোন। তবে মাত্র ১৪ কিলোমিটার দূরে উয়েইঝুর অন্য এলাকার বাসিন্দারা মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন।

এএফপি জানিয়েছে, শনিবার রাতে ওই এলাকায় অল্প কয়েকজন বিক্ষোভকারীর অবস্থান ও পুলিশি টহল অব্যাহত থাকলেও আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

বৃহস্পতিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয় মুসলিমরা

নিনঝিয়া প্রদেশের উয়েইঝু এলাকায় আদিবাসী হুই সম্প্রদায়ের মুসলিমদের বাস। চীনে প্রায় ২ কোটি ৩০ লাখ মুসলমানের বাস। শত শত বছর ধরে নিনঝিয়া প্রদেশে বসবাস করে আসছে মুসলিম ধর্মাবলম্বীরা। মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, চীনে মুসলিমদের ওপর সরকারি বৈরি আচরণের ঘটনা বাড়ছে।

সম্প্রতি জেনেভায় চীনের ওপর জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিটির বিশেষ সভায় সংস্থাটির জাতিগত বৈষম্য বিষয়ক কমিটি অভিযোগ করেছে চীনে ১০ লাখ উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে। আটককৃতদের দেশটির জঙ্গিবাদ দমন কেন্দ্রগুলোতে আটক রাখা হয়েছে। কমিটির সদস্য গে ম্যাকডুগাল বলেন, এতো বিপুলসংখ্যক উইঘুর আটকের ঘটনা উদ্বেগজনক। চীনা কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত উইঘুর প্রদেশকে কার্যত ‘বিশাল একটি বন্দিশিবিরে’ পরিণত করেছে।

 

 

/জেজে/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী