ভেনেজুয়েলার সংকট সমাধানে শান্তিপূর্ণ সংলাপের ডাক চীনের

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৯ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫০

ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট থেকে শান্তির পথে উত্তোরণের একমাত্র উপায় রাজনৈতিক ও শান্তিপূর্ণ সংলাপ বলে গুরুত্বারোপ করেছে দেশটির ঘনিষ্ঠ মিত্র চীন। একই সঙ্গে দেশটি এই সংকট থেকে উত্তোরণে আন্তর্জাতিক পদক্ষেপকে সমর্থনের কথাও জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ভেনেজুয়েলার সংকট সমাধানে শান্তিপূর্ণ সংলাপের ডাক চীনের

গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো এবং ক্ষমতাসীন নিকোলাস মাদুরোকে উৎখাতের ডাক দেন। এরইমধ্যে যুক্তরাষ্ট্রসহ অন্তত ৪০ টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। তবে চীনসহ রাশিয়া, তুরস্ক ও কিউবা মাদুরোর প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের পাঠানো মানবিক ত্রাণ সহায়তা ভেনেজুয়েলার সেনাবাহিনী কলম্বিয়া সীমান্তে আটকে দেওয়ার পর নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলা সংকট নিয়ে বৃহস্পতিবার উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকুয়েজের উদ্যোগে ও স্পেন, ইতালি, পর্তুগাল ও সুইডেনসহ ১৪টি দেশের নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক কন্টাক্ট গ্রুপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইং শান্তিপূর্ণ সংলাপের প্রতি জোর দিয়েছেন।

মুখপাত্র বলেন, চীন বিশ্বাস করে ভেনেজুয়েলার সংকট দেশটির নাগরিকদের দ্বারাই মীমাংসা হওয়া উচিত। এই মীমাংসা দেশটির সংবিধান ও আইনের আওতায় শান্তিপূর্ণ সংলাপ ও রাজনৈতিক উপায়ে হওয়া উচিত। এটাই দেশটিতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়।

চীনা মুখপাত্র আরও বলেন, সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগকে সমর্থন জানায় চীন। বেইজিং আশা করে, সবপক্ষই শান্তিপূর্ণ সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।

 

/এএ/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা নিয়ে প্রশ্নে যা বললো জাতিসংঘ
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
সর্বশেষ খবর
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
‘কঠিন মানুষ, দারুণ নেতা’, মোদির প্রশংসায় ট্রাম্প
রাজশাহীতে গ্রামীণ  ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে গভীর রাতে পেট্রোল বোমা হামলা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
পিরোজপুরে দেড় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আগুন, পুড়লো পাঁচ দোকান
পিরোজপুরে দেড় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে আগুন, পুড়লো পাঁচ দোকান
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক