চীনে ভারতীয় পত্রিকা, ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ০৪:৫২আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:৫৬

লাদাখে দুই দেশের সেনাদের সংঘাতে উত্তেজনার মধ্যেই ভারতীয় পত্রিকা এবং ওয়েবসাইটে চীন থেকে প্রবেশ করা যাচ্ছে না। ভারত টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করার একদিন পর এই খবর জানা গেলো।

চীনে ভারতীয় পত্রিকা, ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না

দ্য ইকোনমিক টাইমস-এর খবরে বলা হয়েছে, চীনা সংবাদমাধ্যম ও ওয়েবসাইটে ভারত থেকে প্রবেশ করা গেলেও চীনে এতদিন পর্যন্ত শুধু ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) সার্ভার ব্যবহার করেই ভারতীয় মিডিয়ার ওয়েবসাইটে প্রবেশ করা যেতো। কিন্তু গত দুই দিন ধরে আইফোন ও ডেস্কটপে কাজ করছে না এক্সপ্রেসভিপিএন।

ভিপিএন হলো এমন ব্যবস্থা যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা নিজেদের আইপি অ্যাড্রেস গোপন রাখতে পারেন। এতে করে ব্যবহারকারীর কর্মকাণ্ডে নজর রাখা কঠিন হয়ে পড়ে। তবে চীন শক্তিশালী প্রযুক্তি তৈরি করেছে, যার ফলে ভিপিএনও অকার্যকর হয়ে পড়ে।

বিশ্বে যেসব দেশে কঠোর অনলাইন সেন্সরশিপ চালু আছে চীন সেগুলোর একটি। দেশটির কাছে রয়েছে গ্রেট ফায়ারওয়াল নামের একটি অত্যাধুনিক নজরদারি ও সেন্সরশিপ ব্যবস্থা।

উল্লেখ্য, ১৫ জুন লাদাখের গালওয়ানে সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হয়। ওই সংঘর্ষের পর ভারতে চীনবিরোধী মনোভাব বাড়তে শুরু করেছে। ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভারতের কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় দেশটির তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারার ক্ষমতা প্রয়োগ করে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নিষিদ্ধের তালিকায় থাকা অ্যাপসের মধ্যে উল্লেখযোগ্য হলো, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, ইউচ্যাট, বিগো লাইভ, ক্ল্যাশ অব কিংস, ডিইউ রেকর্ডার ও ভিভা ভিডিও।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী