দক্ষিণ চীন সমুদ্রে সামরিক মহড়ার ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৬:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৬:৫৪
image

দক্ষিণ চীন সমুদ্রে এই সপ্তাহে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। বিরোধপূর্ণ এই জলসীমার ওপর দিয়ে মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের মহড়া চালানোর কয়েক দিনের মাথায় মঙ্গলবার এই ঘোষণা দেয় বেইজিং। ২৭ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই মহড়া চলবে বলে জানিয়েছেন চীনের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস থিওডর রুজভেল্টের নেতৃত্বে বেশ কয়েকটি জাহাজ গত শনিবার দক্ষিণ চীন সমুদ্রে মহড়া চালায়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই এই মহড়া চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর দাবি ‘সমুদ্রের স্বাধীনতা’ সমুন্নতা রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার চীন মহড়া চালানোর ঘোষণা দিয়ে ওই অঞ্চলে যে কোনও যানের প্রবেশ নিষিদ্ধ করেছে। মহড়ার সুনির্দিষ্ট সময় এবং এর আকার জানানো না হলেও চীনা কর্তৃপক্ষ আগামী ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তোনকিন উপসাগর থেকে লেইঝোও উপত্যকার পশ্চিমপ্রান্ত পর্যন্ত সব ধরনের যান এবং মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সমুদ্রের পুরো এলাকায় নিজেদের সার্বভৌমত্ব দাবি করে চীন। গত কয়েক বছরে এই এলাকায় নিজেদের উপস্থিতি জোরালো করছে বেইজিং। তবে ওই অঞ্চলের ওপর ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই এবং তাইওয়ানও নিজেদের কর্তৃত্ব দাবি করে থাকে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের