উইঘুর নারী নিপীড়ন: চীনকে হুঁশিয়ার করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫০
image

চীনের কথিত ‘পুনঃশিক্ষণ’ শিবিরগুলোতে সংখ্যালঘু উইঘুর নারীরা কাঠামোগতভাবে ধর্ষণ এবং নিপীড়নের শিকার হওয়ার খবর সামনে আসায় বেইজিংকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। চীনকে এজন্য মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে এই খবরকে বুধবার ভুয়া বলে দাবি করেছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনা শিবিরগুলোতে এক সময়ে বন্দি থাকা কয়েকজন নারী এবং এক রক্ষীর সাক্ষাৎকারের ভিত্তিতে গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ওই প্রতিবেদনে উঠে এসেছে এসব শিবিরে উইঘুর নারীরা কাঠামোগতভাবে ধর্ষণ ও নিপীড়নের শিকার হচ্ছে।

ওই প্রতিবেদন প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র দফতর একে গভীর হতাশাজনক আখ্যা দিয়েছে। পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, ‘ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে অন্তবর্তী শিবিরে জিনজিয়াংয়ে উইঘুর এবং অন্য মুসলমান নারীদের বিরুদ্ধে কাঠামোগতভাবে ধর্ষণ, যৌন নিপীড়নের খবরে আমরা গভীরভাবে হতাশ। এসব সহিংসতা বিবেককে নাড়া দেয় আর অবশ্যই এর জন্য মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিজ পায়ানও প্রতিবেদনটি নিয়ে মন্তব্য করেছেন। তিনি অবিলম্বে জাতিসংঘের তদন্তকারীদের ওই অঞ্চলে পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মানবাধিকার গ্রুপগুলো দীর্ঘ দিন ধরে জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর চীনা নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তবে এসব অভিযোগ সবসময়ই অস্বীকার করে আসছে চীন।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের