শাহজালাল থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ০৯:৫৭ আপডেট : ২০ মে ২০২৫, ১০:১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট টিকে৭১৩) উড্ডয়নের পরপরই ইঞ্জিনে স্পার্ক (আগুনের স্ফুলিঙ্গ) দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। তাদের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বার্ড হিটে (পাখির সঙ্গে ধাক্কা) উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।

সংশ্লিষ্টরা জানান, ফ্লাইটটি সকাল ৭টা ৮ মিনিটে ফ্লাই করে মাওনার আকাশ থেকে আবার ফিরে আসে। পরে শাহজালালে সকাল ৮ টা ৩ মিনিটে জরুরি অবতরণ করে। সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের ডান ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) বার্ড হিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। 

শাহজালালের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মতো অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।’

জানা গেছে, উড়োজাহাজটি বিমানবন্দরের ১৫ নম্বর বে-তে পার্কিং করে রাখা হয়েছে। আর ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে এনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাঠানো হচ্ছে। উড়োজাহাজটির বর্তমান কী অবস্থা, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।  পরবর্তী ফ্লায়িং টাইম এখনও নির্ধারণ করা হয়নি। 

/আইএ/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট সঠিকভাবে যোগাযোগ করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সর্বশেষ খবর
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো