উইঘুরদের ওপর গণহত্যার প্রমাণ থাকার দাবি ব্রিটিশ বিশেষজ্ঞদের

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৪
image

সংখ্যালঘু উইঘুর মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে চীনের গণহত্যা চালানোর বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল বিশেষজ্ঞ। দেশটিতে সম্প্রতি প্রকাশ পাওয়া একটি আইনি মতামতে এই দাবি করা হয়েছে। বলা হয়েছে রাষ্ট্রীয় তৎপরতার মধ্য দিয়ে চীন উইঘুরদের নির্মূলের চেষ্টায় রয়েছে। এসব মানবতা বিরোধী অপরাধে প্রেসিডেন্ট শি জিনপিং নিজে জড়িত বলেও উল্লেখ করা হয়েছে ওই মতামতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক, ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস ও উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট নামে কয়েকটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এই মতামত দিয়েছেন। সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ও  আইন যাচাই-বাছাই করে ১০০ পৃষ্ঠার এই আইনগত মতামত  দিয়েছেন লন্ডনের এসেক্স কোর্ট চেম্বারের একাধিক জ্যেষ্ঠ ব্যারিস্টার। তবে আদালতের রায়ের মতো এই মতামতের বাধ্যবাধকতা নেই কিন্তু এর ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া যায়।

ব্রিটিশ বিশেষজ্ঞদের ওই আইনগত মতামতে বলা হয়েছে, উইঘুরদের নির্মূল করতে চীন যেসব কর্মকাণ্ড করছে, তার মধ্যে রয়েছে এই সম্প্রদায়ের সদস্যদের আটকে রাখা,  গর্ভপাত-বন্ধ্যাকরণসহ নানাভাবে নারীদের সন্তান জন্মদান রোধের ব্যবস্থা, শিশুদের জোর করে সম্প্রদায় থেকে আলাদা করে ফেলা। মতামতে বলা হয়েছে, জিনজিয়াংয়ে উইঘুরদের বিরুদ্ধে চীন সরকারের কার্যক্রম মানবতা বিরোধী এবং গণহত্যার অপরাধ বলে বিবেচিত হতে পারে।

উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে চীন। লন্ডনের চীনা দূতাবাসও বলেছে, পশ্চিমের চীন বিরোধী শক্তিগুলো জিনজিয়াং নিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করে যাচ্ছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম