বছরে ভ্যাকসিন উৎপাদন ৩০০ কোটি ডোজে নিতে চায় চীন

বিদেশ ডেস্ক
১০ এপ্রিল ২০২১, ১৭:২৭আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৭:২৭

চীন ২০২১ সালের শেষে ৩০০ কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করতে সক্ষম হবে। শনিবার দেশটির ন্যাশনাল হেলথ কমিশনের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

চীনের ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের সমন্বয় টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা জেং জোওয়েই শনিবার বলেছেন, এই বছরের দ্বিতীয়ার্ধে চাহিদা মেটানোর সম্পূর্ণ সামর্থ্য আমাদের রয়েছে।

উৎপাদকরা নিজেদের সামর্থ্য দ্রুত বাড়ালেও ভ্যাকসিন উৎপাদন সেই মাত্রায় বেড়েছে কিনা তা নিশ্চিত না। চীনা সরকার সম্প্রতি জানিয়েছে, ফেব্রুয়ারির ১ তারিখ থেকে মার্চের শেষ পর্যন্ত প্রতিদিন ৫০ লাখ ডোজ উৎপাদন হয়েছে।

দেশটির শীর্ষস্থানীয় ভ্যাকসিন উৎপাদক সিনোভ্যাক বায়োটেক এই মাসে জানায়, তৃতীয় কারখানা স্থাপনের পর তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০০ কোটি ডোজে পৌঁছেছে।

চীনের জাতীয় ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম জানিয়েছে, দুটি ভ্যাকসিনে তাদের সমন্বিত বার্ষিক উৎপাদন ১১০ কোটি ডোজ। কোম্পানিটি জানায়, তারা বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩০০ কোটি ডোজে উন্নীত করতে চায়। তবে কোনও সময়সীমার কথা জানায়নি।

সিনোফার্ম শুক্রবার জানিয়েছে, তারা এপ্রিল থেকে শুরু করে এক মাসে ১০ কোটি ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম