ছুটে এলো দ্রুতগামী ট্রেন, চীনে প্রাণ গেল ৯ শ্রমিকের

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ১৩:১৪আপডেট : ০৪ জুন ২০২১, ১৩:১৬

চীনে রেল দুর্ঘটনায় ৯ জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় ভোরে দেশটির গানসু প্রদেশের জিনচ্যাং শহরের রেললাইনে সংস্কার কাজের সময় একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় নিহত হন তারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ঘটনার খবর পেয়েই মেডিক্যাল টিমের পাশাপাশি উদ্ধারকারী দল ছুটে আসে। দুর্ঘটনা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছে চীনের নেটিজেনরা। ট্রেন লাইনে সংস্কার কাজের সময় কীভাবে একটি দ্রুতগামী ট্রেন সেখানে পৌঁছালো, এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রশ্ন ছুঁড়েছেন অনেকে।

তাদের মতে, সেখানে কাজ চলছিলো বিষয়টি আগে থেকেই জানা ছিলো রেলওয়ে কর্তৃপক্ষের। ভুলের কারণে ৯ জনের জীবন চলে গেলো। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। মর্মান্তিক দুর্ঘটনার কারণ এখনো বের না হলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম