৫০০ কিলোমিটার পাড়ি দিলো হাতির পাল

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ২৩:৩৯আপডেট : ০৬ জুন ২০২১, ২৩:৫২

বন্য হাতির একটি পাল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে প্রবেশ করেছে। দক্ষিণাঞ্চলীয় জিশুয়াংবান্না দাই এলাকা থেকে বুধবার রাতে তারা কুনমিং প্রবেশ করে। এখানে পৌঁছাতে হাতির পালটি প্রায় ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছে।  রবিবার প্রদেশটি একটি স্পেশাল কমান্ড গঠন করেছে পালটির ওপর নজর রাখা এবং তাদের গতিপথ পাল্টে দেওয়ার জন্য। হাতিদের অগ্রগতি পর্যালোচনার জন্য মোতায়েন করা হয়েছে ১৪টি ড্রোন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পালটিতে রয়েছে ১৫টি বন্য এশীয় হাতি। এতে আছে তিনটি শিশু হাতিও। ২০২০ সালের মার্চ মাসে নিজেদের আবাস থেকে যাত্রা শুরু করা হাতিগুলো প্রায় ৫০০ কিলোমিটার পাড়িয়ে দিয়েছে। গত একমাস ধরে ফসল ক্ষেতের মধ্য দিয়ে আগাচ্ছে তারা।

হাতিগুলো উত্তরাঞ্চলের দিকে কেন এগিয়ে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। সিনহুয়া জানিয়েছে, জঙ্গলে ভোজ্য উদ্ভিদ হ্রাস পাওয়াতে প্রাণীদের ওপর চাপ বাড়ছে।  

সুরক্ষিত বনাঞ্চল ছেড়ে গ্রামের প্রবেশ করে ফসল খেয়ে ফেলায় গ্রামবাসীদের সঙ্গে হাতির পালের সংঘাত শুরু হয়েছে। এই হাতির পাল ১১ লাখ ডলার মূল্যের ফসলের ক্ষতি করেছে।

ভিয়েতনাম, লাওস ও মিয়ানমার সীমান্তে অবস্থিত ইউনানের স্থানীয় সরকার রাস্তা অবরোধ ও প্রচুর খাবার দিয়ে হাতির পালটিকে এগিয়ে যাওয়া থেকে ঠেকাতে চেয়েছিল। এমনকি কিছু আবাসিক এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। জনবহুল প্রাদেশিক রাজধানী থেকে তাদের কম জনসংখ্যার এলাকায় নিয়ে যাওয়ার জন্য রাস্তা অবরোধে ১১০টি গাড়ি ও ৫১০ জন মানুষকে সরানো হয়।

কর্তৃপক্ষ হাতি থেকে দূরে থাকতে মানুষকে সতর্ক করেছে। তারা বলেছে, ভয় পেলে বা রেগে গেলে কাছে থাকা মানুষকে আহত বা মেরে ফেলতে পারে হাতিরা।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম