উহানের সব বাসিন্দার করোনা পরীক্ষা করবে চীন

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ১৭:৩১আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৭:৩১

করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিতি পাওয়া চীনের উহান শহরে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। আতঙ্কের বিষয় হচ্ছে, এবার সেখানে অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। সম্প্রতি স্থানীয়ভাবে সংক্রমিত সাত জনের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার সব বাসিন্দার করোনা পরীক্ষা করা হবে।

২০১৯ সালের ডিসেম্বরে এই উহান থেকেই ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ২০২০ সালের ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোভিডের তাণ্ডব মোকাবিলায় এখনও হিমশিম খাচ্ছে বিশ্বের বহু দেশ। তবে চীন এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সমর্থ হয়। কিন্তু সম্প্রতি নতুন করে সেখানেও সংক্রমণ বাড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বেইজিং। সূত্র: আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি