ঘূর্ণিঝড়ের কারণে বিমান-ট্রেনের শিডিউল বাতিল, বন্ধ স্কুল

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০

চীনের বাণিজ্যিক শহর সাংহাই-এ আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চানথু’। বাতিল করা হয়েছে বিমান, ট্রেন চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলও। চানথুর প্রভাবে চীনের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার সাংহাই-এর উপকূলে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং পার্শ্ববর্তী অঞ্চলের কর্তৃপক্ষ ফ্লাইট ও ট্রেন পরিষেবা বাতিল করেছে। উপকূলীয় এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়তে পারে। সাংহাই শহরে ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এদিকে, সাংহাইয়ের পাশের প্রদেশ ঝেজিয়াং-এ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এখানেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রদেশটির নয়টি জেলায় আকস্মিক বন্যার রের্ড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের সাংহাই, জিয়াংশু এবং উত্তর পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

সূত্র: আল-জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম