শেষ হলো চীনের সবচেয়ে দীর্ঘমেয়াদি মানুষবাহী মহাকাশ মিশন

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৫

চীনের মানুষ বহনকারী সবচেয়ে দীর্ঘ মহাকাশ মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। চীনের মহাকাশ স্টেশনের তিয়ানহে মডিউলে তারা ৯০ দিন কাটায়। এটি পৃথিবী থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

ওই তিন নভোচারী বৃহস্পতিবার মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে শেনঝোও-১২ মহাকাশ যানে পৃথিবীর উদ্দেশে রওনা দেন। সফলভাবে পৃথিবীতে পৌঁছেছেন তারা। এই মিশনের সফলতা মহাকাশ যাত্রায় চীনের আত্মবিশ্বাস অর্জন এবং মহাকাশে তাদের সক্ষমতা হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন তিন চীনা নভোচারী। তারা হলেন নিয়ে হাইসেং, লিউ বোমিং ও তাং হোনবো। গত ১৭ জুন এই মরুভূমি থেকেই মহাকাশে রওনা দেন তারা।

মহাকাশে অবস্থানের সময় তিন নভোচারী নানা কাজ করেছেন। পৃথিবীতে তথ্য পাঠানোসহ মহাকাশে বেশ কয়েক ঘণ্টা হাঁটাহাঁটিও করেছেন তারা। নভোচারীরা যে মহাকাশ স্টেশনে বসবাস করতেন সেখানে প্রত্যেকের জন্য আলাদা লিভিং স্পেস ছিল। এছাড়া বিশেষ নকশায় নির্মাণ করা ব্যায়ামাগারও ছিল।

গত কয়েক বছরে মহাকাশ যাত্রায় উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠেছে চীন। প্রথম দেশ হিসেবে তারা চাঁদের দুর্গম প্রান্তে রোবট পাঠাতে সক্ষম হয়। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রজেক্ট থেকে বাদ পড়ায় চীনকে নিজেদের মহাকাশ স্টেশন তৈরি করতে হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি