বিশ্বকে শক্তির জানান দিতে বৃহৎ এয়ার শো আয়োজনে চীন

বিদেশ ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:০৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১১:১৩

বিশ্বকে নিজেদের সামরিক শক্তির জানান দিতে বৃহৎ পরিসরে এয়ার শো’র আয়োজন করতে যাচ্ছে চীন। আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির ঝুহাই শহরে এই আয়োজন হতে যাচ্ছে।

এয়ার শো চলার সময় চীনের সামরিক বাহিনী তার উন্নত অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করবে। করোনা মহামারির কারণে দীর্ঘ বিলম্বের পর বড় পরিসরে সামরিক সরঞ্জাম প্রদর্শনী করতে যাচ্ছে চীন।

চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসের খবর বলা হয়েছে, বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান জে-২০ এয়ার শোতে থাকছে। এছাড়াও জে-৬ ইলেকট্রিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, ডব্লিউজি-৮ উচ্চ গতিবিধির অত্যাধুনিক ড্রোনও অংশ নিচ্ছে প্রদর্শনীতে। সবাইকে তাক লাগিয়ে দেবে বলে বলা হচ্ছে খবরে।

প্রদর্শনীতে ১০০টির বেশি এয়ারক্রাফট অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছে। এছাড়াও নতুন প্রজন্মের আধুনিক নানা ফাইটার বিমান অংশ নেবে এই এয়ার শো-তে। 

চীনকে মোকাবিলায় সম্প্রতি অকাস নামের একটি নিরাপত্তা জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এর মধ্যেই বৃহৎ পরিসরে এয়ার শোর আয়োজন করতে যাচ্ছে বেইজিং।

/এলকে/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম