যুক্তরাষ্ট্রকে অলিম্পিক বয়কটের মূল্য দিতে হবে: চীন

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:১৭

মার্কিন কূটনীতিকদের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বয়কটের সমালোচনা করেছে চীন। দেশটি বলছে, এর জন্য যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, তার দেশ এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ।

খেলাধুলায় রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের জন্যও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন ঝাও লিজিয়ান। তিনি বলেন, এই বয়কটের ভিত্তি হচ্ছে মিথ্যা ও গুজব।

৬ ডিসেম্বর সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি মার্কিন কূটনীতিকদের বেইজিং অলিম্পিক বয়কটের কথা জানান। তিনি বলেন, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে উদ্বেগের কারণে ওই গেমসে কোনও সরকারি প্রতিনিধি পাঠানো হবে না। তবে মার্কিন অ্যাথলেটরা গেমসে অংশ নেবেন এবং তারা সরকারের পূর্ণ সমর্থন পাবেন।

এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি বেইজিং অলিম্পিক কূটনৈতিক বয়কটের কথা ভাবছেন।

সোমবার হোয়াইট হাউসের এ সংক্রান্ত ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা দূতাবাস বলেছে, এই বয়কট অলিম্পিক চুক্তির চেতনার মারাত্মক বিকৃতি। দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ বলেন, এই মানুষগুলো আসলো কি আসলো না তা নিয়ে কারও মাথাব্যাথা নেই। বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক সফলভাবে অনুষ্ঠিত হতে পারা নিয়ে এর কোনও প্রভাব নেই।

/এমপি/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের