সিগারেটের বদলে বাঁধাকপি: লকডাউনে চীনা শহরে পণ্য বিনিময়

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০২২, ১৯:৩৮আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৯:৩৮

চীনের জিয়ান শহরে কোয়ারেন্টিনে থাকা কিছু মানুষের খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খাবারের জন্য মানুষ টেক গ্যাজেট থেকে শুরু করে বিভিন্ন পণ্য বিনিময় করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

২৩ ডিসেম্বর থেকে শহরটির প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষকে ঘরে বন্দি থাকতে হচ্ছে। বর্তমানে তারা খাবার কিনতেও বাইরে যেতে পারছেন না। সম্প্রতি অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে অভিযোগ করছেন।

কর্তৃপক্ষ প্রতিটি বাড়িতে বিনামূল্যে খাবার সরবরাহ করছে। কিন্তু অনেকে অভিযোগ করছেন, তাদের সরবরাহ কমে যাচ্ছে কিংবা এখন পর্যন্ত কোনও ত্রাণ পাননি।

উইবোতে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, মানুষ বাঁধাকপি নিতে সিগারেট দিচ্ছেন, আপেলের জন্য দিচ্ছেন ডিশ ওয়াশিং লিকুইড। সবজির জন্য স্যানিটারি প্যাডও বিনিময় করতে দেখা গেছে।

এক ভিডিওতে দেখা গেছে, এক বাসিন্দা এক প্যাকেট ইন্সট্যান্ট নুডলস ও দুটি গরম বানের জন্য বিনিময় করতে নিয়ে এসেছেন নিন্টেন্ডো সুইচ কনসোল ।

রেডিও ফ্রি এশিয়াকে ওয়াং নামের এক ব্যক্তি বলেন, একই ভবনের মানুষেরা একে অন্যের সঙ্গে পণ্য বিনিময় করছে। কারণ তাদের খাবারের জন্য যথেষ্ট খাদ্যদ্রব্য নেই।

প্রতিবেদনটিতে এক ব্যক্তি এক থালা চালের জন্য একটি স্মার্টফোন বিনিময় করতে আগ্রহী বলেও উল্লেখ করা হয়েছে।

এক উইবো ব্যবহারকারী বলেন, ‘অসহায় মানুষেরা বিনিময় যুগে এসে পড়েছে- তুলার বিনিময়ে আলু নিচ্ছেন’। আরেক ব্যবহারকারী এই পরিস্থিতিকে ‘আদিযুগে প্রত্যর্পণ’ হিসেবে উল্লেখ করেছেন।

অনেকে প্রতিবেশীদের সদয় আচরণে আপ্লুত হওয়ার কথাও উল্লেখ করেছেন।

চীনের বর্তমান করোনা প্রাদুর্ভাবের এপিসেন্টার জিয়ান। সংক্রমণের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইনে এমন পদক্ষেপের সমালোচনা হচ্ছে।

/এএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের