করোনা সন্দেহভাজনদের ধাতব বাক্সে রাখছে চীন (ভিডিও)

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২২, ১১:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১১:৪০

চীনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের জন্য সার বেধে রাখা ধাতব বাক্স আর কোয়ারেন্টিন শিবিরে মানুষ নিয়ে যাওয়া বাসের দীর্ঘ সারি দেখা গেছে। কোনও ছবির দৃশ্য বলে মনে হলেও এগুলো আসলে করোনা সংক্রমণ ঠেকাতে চীনের নেওয়া কঠোর পদক্ষেপের অংশ।

‘জিরো কোভিড’ নীতির আওতায় নাগরিকদের ওপর বেশ কয়েকটি কঠোর নিয়ম আরোপ করেছে চীন। আগামী মাসে শীতকালীন অলিম্পিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। আর তা বাস্তবায়নে লাখ লাখ মানুষকে কোয়ারেন্টিনে রেখেছে দেশটি।

গর্ভবর্তী নারী, শিশু, বয়স্ক, পুরুষ সকলকেই বিশেষ ধাতব বাক্সে থাকতে বাধ্য করা হচ্ছে। এসব বাক্সে কাঠের একটি বিছানা ও টয়লেট যুক্ত রয়েছে। কোনও এলাকায় একজনের করোনা শনাক্ত হলে সেখানকার সবাইকে এসব বাক্সে দুই সপ্তাহ পর্যন্ত থাকতে বাধ্য করা হচ্ছে। বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের মধ্য রাতের পর বাড়ি ছেড়ে কোয়ারেন্টিন সেন্টারে যেতে বলা হয়েছে।

চীনে বাধ্যতামূলকভাবে ট্র্যাক অ্যান্ড ট্রেস অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে করোনা রোগীদের ঘনিষ্ঠদের শনাক্ত করা হয় এবং দ্রুত কোয়ারেন্টিনে পাঠানো হয়।

চীনে বর্তমানে দুই কোটি মানুষ ঘরে বন্দি রয়েছে। এমনকি তাদের খাবার কিনতেও বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

সম্প্রতি কঠোর লকডাউনের কারণে চিকিৎসা নিতে বিলম্ব হওয়ায় চীনের এক গর্ভবর্তী নারীর ভ্রূণ নষ্ট হয়েছে। এনিয়ে দেশটির ‘জিরো কোভিড’ নীতির সীমা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

২০১৯ সালে চীনে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। সংক্রমণ ঠেকাতে দেশটি কঠোর লকডাউন এবং তাৎক্ষণিকভাবে গণপরীক্ষা সম্পন্ন করে। অন্য যেকোনও দেশে অপেক্ষাকৃত কম তীব্র লকডাউন হলেও চীনে কেউ ঝুঁকিপূর্ণ মানুষের কাছে গেলে তাকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না বা হোটেল কক্ষে থাকতে বাধ্য করা হয়।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে হারিয়েছিল মিয়ানমারকে, এবার পারলো না বাংলাদেশ
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
দুর্নীতির মামলা: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
গাজী নজরুল ৪ ও স্ত্রী মাকসুদা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি