ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার নিন্দায় সরব চীন

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২২, ১৯:২৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৯:২৬

ইরানের সঙ্গে  ২৫ বছরের যৌথ কৌশলগত চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে চীন। শনিবার এই ঘোষণার পরই তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দুই দেশের মধ্যে গত মার্চে ২৫ বছরের ওই কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশ। এতে করে বেইজিং ও মস্কোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিদের সঙ্গে এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত ভেঙে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, ইরানের বিরুদ্ধে অবৈধ একপাক্ষিক নিষেধাজ্ঞার বিরোধিতা অব্যাহত রাখবে চীন।

তিনি আরও বলেছেন, চীন মনে করে ইরানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের