বিক্ষোভের পর করোনা বিধিনিষেধে শিথিলতার সুর চীনে

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৫:১১আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৫:১৬

করোনা বিধিনিষেধের বিরুদ্ধে সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভে বাধ্য হয়ে বৃহস্পতিবার সাংহাই এবং গুয়াংজু প্রদেশের কয়েকটি জেলার লকডাউন তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ভাইস প্রিমিয়ার ঘোষণা দিয়েছিলেন যে, সংক্রমণ বাড়ায় নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে চীন। দেশটির কোভিড পরিস্থিতি শূন্যের কোটায় নামিতে আনতে কঠোর অবস্থান থেকে সরে আসছে সরকার।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন কোভিড বিধিনিষেধের কারণে ভবনেই তারা মারা যান। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে প্রত্যাখ্যান করেছে।

গত কয়েকদিন ধরে গুয়াংজুসহ বিভিন্ন জায়গায় লকডাউনবিরোধী বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমাতে মাঠে রয়েছে সাদা পোশাকধারী পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এদিকে গণহারে পিসিআর টেস্টও বন্ধ করে দেওয়া হচ্ছে শহরটিতে। গুয়াংজু ছাড়াও চংকিং শহরের বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে হোম কোয়ারেন্টাইনের শর্ত পূরণ করতে হবে।

সম্প্রতি চীনের একাধিক প্রদেশে প্রাণঘাতী সংক্রমণ বৃদ্ধির কথা জানিয়েছে বেইজিং। যাদের কোভিডের লক্ষণ আছে তাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়। কিছু কিছু জায়গায় ঘর থেকে বের হওয়া নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন।

বুধবার নতুন করে রেকর্ড ৩৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। একশো ৪০ কোটি জনসংখ্যার দেশটিতে ২০১৯ সালের ডিসেম্বরে করোনার শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ২০০ জন আক্রান্ত হয়ে মারা গেছেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের