চীনে করোনার অ্যান্টিজেন কিট তৈরির কারখানায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৩৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৩৪

চীনের মধ্যাঞ্চলে করোনাভাইরাসের অ্যান্টিজেন কিট তৈরিকারক একটি প্রতিষ্ঠানের কারখানায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওর সূত্রে রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শনিবার এই বিক্ষোভে অংশ নেন কারখানাটির কয়েকশ’ শ্রমিক।

অনলাইন ব্যবহারকারীরা বলছেন, মজুরি ও কয়েকজন শ্রমিক ছাঁটাইয়ের জের ধরে জিবিও নামের কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

এই বিষয়ে কোম্পানিটির কোনও মন্তব্য জানা যায়নি।কোম্পানির সদর দফতরে এক ব্যক্তি ফোন ধরলেও কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা বিভিন্ন বস্তু দাঙ্গা মোকাবিলার পোশাক পরা পুলিশের দিকে নিক্ষেপ করছে। অপর ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন শ্রমিক ‘আমাদের অর্থ ফিরিয়ে দাও’ স্লোগান দিচ্ছে।

চীনে বিক্ষোভ একেবারে বিরল নয়। আর্থিক কেলেঙ্কারি বা শ্রম ইস্যুতে বিগত বছরগুলোতে বিক্ষোভ হয়েছে দেশটিতে। তবে গত বছর অ্যাপলের সরঞ্জাম প্রস্তুতকারী একটি কারখানায় বিক্ষোভের পর কর্তৃপক্ষ এখন আগের চেয়ে সতর্ক।

/এএ/
সম্পর্কিত
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
দিল্লিতে পুতিন, আজ মোদির সঙ্গে বৈঠক
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
সর্বশেষ খবর
মেঘ দেখারও আছে একটি দিন!
মেঘ দেখারও আছে একটি দিন!
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার