বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের পারমাণবিক চুল্লি চালু করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ২৩:০৪

বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের গ্যাস-কুলড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে চীন। বুধবার (০৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, চীনের পূর্ব শানডং প্রদেশে শিদাও বে প্ল্যান্টে দুটি উচ্চ-তাপমাত্রার চুল্লি স্থাপন করা হয়েছে। এটিকে ঠান্ডা করার জন্য পানির পরিবর্তে গ্যাস ব্যবহার করা হবে। যা পানির তুলনায় বেশি কার্যকারী ও সাশ্রয়ী হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছোট মডুলার চুল্লি (এসএমআর) হিসেবে পরিচিত এই মডেলগুলো প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনও কিছু গরম, বিশুদ্ধকরণ বা বাষ্প করা ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এদিকে প্রচলিত চুল্লি পারমাণবিক শক্তি থেকে শুধু বিদ্যুৎ উৎপাদন করে থাকে।

আরও বলা হয়েছে, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিহার করতে চায় চীন। শুধু তাই না, বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমাতে চায় দেশটি।

গ্যাস-কুলড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক ঝাং ইয়াংসু সিনহুয়াকে জানিয়েছেন, শিদাও বে প্ল্যান্টের ৯০ শতাংশেরও বেশি সরঞ্জাম ডিজাইন করেছে চীন। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১২ সালে। তারপর ২০২১ সালে প্রথম এসএমআর পাওয়ার গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসএমআর প্রযুক্তি স্থাপন করা খুবই সহজ। এটি কার্বন ডাই-অক্সাইড কমাতে সাহায্য করে। তাছাড়া এটি স্থাপনের খরচ কম, তাই না সময়ও কম লাগে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মতে, বর্তমানে ১৮টি দেশে ৮০টিরও বেশি এসএমআর প্রকল্প নির্মাণাধীন রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের