বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ২২:০০আপডেট : ২১ মার্চ ২০২৪, ২২:০০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মে মাসে চীন সফর করতে পারেন তিনি। এটি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম সফর হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইক এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, পুতিন চীন সফর করবেন। আরেকটি সূত্র জানিয়েছে, সম্ভবত মে মাসের শেষের দিকে চীন সফর করতে পারেন পুতিন।

গত মাসে রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই ইঙ্গিত দিয়েছিলেন, এই বছর বেশ কয়েকবার সাক্ষাৎ করবেন পুতিন ও শি।

শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিককে ঝাং হানহুই বলেন, এ বছর পুতিনের চীন সফর অবশ্যই সফল হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে বেশ কয়েকটি প্রেসিডেন্ট ও উচ্চ-পর্যায়ের সফরের প্রস্তুতি চলছে।

এদিকে, পুতিনের চীন সফর বিষয়ে  জানার জন্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে নিউজউইক।

প্রেসিডেন্ট পুনঃনির্বাচনের সমালোচনার মধ্যেই সম্ভাব্য সফর করবেন পুতিন। তার এই নির্বাচনকে অন্যায্য ও অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে পশ্চিমা দেশগুলো।

এদিকে, নব নির্বাচিত রুশ প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত ও উত্তর কোরিয়া।

পুতিন ও শির মধ্যে যে কোনও বিষয়ের ওপর বৈঠক হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক প্রতিপক্ষ মনে করে চীন ও রাশিয়া।

কূটনীতিক ও বিশ্লেষকরা মনে করছেন, পুনঃনির্বাচনের পর পুতিনের চীন সফর হবে তার প্রাথমিক আন্তর্জাতিক প্লাটফর্ম। এখানেই নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে তার। এটি ৭মে-র দিকে হতে পারে।

সর্বশেষ ২০২৩ সালের ১৭-১৮ অক্টোবর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্মেলনের জন্য চীন সফর করেছিলেন পুতিন। এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তার প্রথম বড় আন্তর্জাতিক সফরগুলোর মধ্যে একটি ছিল। এদিকে, গত বছরের মার্চে রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছিলেন শি।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম