দক্ষিণ চীনে বন্যা, সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ১৬:১৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬:১৩

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেখা দিয়েছে বন্যা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখেরও বেশি মানুষকে। মঙ্গলবার (২৩ এপ্রিল) ঝড় থামার কোনও লক্ষণ দেখা না যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি চীনে চরম আবহাওয়া বিরাজ করছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সেখানে দেখা দিয়েছে বন্যা। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আরও ১০ জন নিখোঁজ রয়েছে।

মুষলধারে বৃষ্টির ফলে গুয়াংডংর নদীগুলোতে পানির স্তর বেড়েছে। ফলে সেখানে শতাব্দীতে প্রায় একবার দেখা যায়-এমন বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। বন্যায় ভেসে গেছে শহরগুলো। প্লাবিত হয়েছে ফসলি জমি। ধসে পড়েছে সেতু। সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ ১০ হাজার মানুষকে। এদের অন্তত ২৫ হাজার জনকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

প্রাদেশিক রাজধানী গুয়াংঝুতে এই এপ্রিলে ৬০৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে কর্তৃপক্ষ যা ১৯৫৯ সালে রেকর্ড করা শুরুর পর থেকে সর্বোচ্চ। এই অঞ্চলে সাধারণত সেপ্টেম্বরে বৃষ্টি হলেও, এবার আগেই শুরু হয়েছে। আর এ কারণেই অসময়ে দেখা দিয়েছে বন্যা।

এছাড়া চীনের তৃতীয় বৃহত্তম উপকূলীয় শহর শেনজেনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সালে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এশিয়ার দেশগুলোতে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম