চীনা গাড়ি কেনার কথা ভাবছেন দুই-তৃতীয়াংশ জার্মান: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ২০:১৮আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ২০:১৮

জার্মানিতে সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ নাগরিকই ভবিষ্যতে একটি চীনা গাড়ি কেনার কথা বিবেচনা করছেন। শুক্রবার জার্মান অটোমোবাইল ক্লাব পরিচালিত এ জরিপের তথ্য জানা গেছে জার্মান পাবলিক ব্রডকাস্টার এআরডি-এর একটি প্রতিবেদনে।

জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশই ইঙ্গিত দিয়েছে, চীনা গাড়ি কেনার বিষয়টি তাদের বিবেচনায় আছে।

চীনা গাড়ি কেনার আগ্রহ বেশি দেখা গেছে জার্মান তরুণদের মধ্যে। ৩০ থেকে ৩৯ বছর বয়সী জার্মানদের ৭৪ শতাংশ আগ্রহ দেখিয়েছে চীনা গাড়ির প্রতি। ১৮ থেকে ২৯ বছর বয়সী ৭২ শতাংশের মধ্যে একই আগ্রহ দেখা গেছে।

জরিপে দেখা গেছে, যারা চীনা গাড়ি কেনার বিষয়ে ভাবছেন, তাদের সিদ্ধান্তের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে আর্থিক সামর্থ্য।

সমীক্ষায় আরও দেখা গেছে, যারা উচ্চপ্রযুক্তির বিলাসবহুল যানবাহন কেনার কথা ভাবছেন তাদের প্রায় ৬০ শতাংশই চীনা গাড়ি কিনতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি (সিসিটিভি)

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী