চীনের পরাষ্ট্রনীতি কী বিশ্বব্যবস্থার নীরব পরিবর্তন ঘটাচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯

চীনের পররাষ্ট্রনীতি বিশ্ব রাজনীতিকে নতুনভাবে রূপ দিচ্ছে। বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে তারা নিজেদের সতর্ক বাস্তবতাবাদী অবস্থান বজায় রেখে বৈশ্বিক শাসন কাঠামোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ বিশ্লেষণটি তুলে ধরেছে।

চীনা নেতারা, যার মধ্যে চীনা কম্যুনিস্ট পাটির সাবেক সাধারণ সম্পাদক হু জিনতাওও আছেন, বহুবার বলেছেন যে বেইজিংয়ের নীতি হলো ‘শান্তিপূর্ণ অগ্রগতি’ এবং অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা। তারা সহযোগিতাকে সংঘাতের চেয়ে বেশি গুরুত্ব দেন। তবে পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন, চীনের অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিপুল বিনিয়োগ আসলে কৌশলগত উদ্দেশ্য আড়াল করে রাখে। এসব বিনিয়োগের মাধ্যমে নির্ভরশীলতা তৈরি হয়, যা ধীরে ধীরে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। 

চীনের কৌশল মূলত অর্থনৈতিক সহযোগীতার মোড়কে নানা ভূরাজনৈতিক হিসাব নিকাশের মিশ্রণ। ইরানে তারা স্থল করিডর তৈরি করছে, যাতে জ্বালানি ও বাণিজ্য রপ্তানির পথ তাদের নিয়ন্ত্রণে থাকে। আবার সিরিয়ায় তারা পুনর্গঠন ও রাজনৈতিক সমাধানকে উৎসাহ দিচ্ছে, তবে সামরিকভাবে জড়িয়ে পড়ছে না।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপের কাছে চীন নিজেকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরছে। তারা ইউরোপকে ওয়াশিংটনের প্রভাব থেকে কৌশলগতভাবে বের হয়ে আসতে উৎসাহিত করছে। অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে চীন বিনিয়োগও করছে। এসব কিছুর পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো মনে করছে চীন মূলত ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগীতামূলক জোটে ভাঙ্গন ধরাতে চায়।

মধ্যপ্রাচ্যের বাইরে চীন আফ্রিকা ও লাতিন আমেরিকায় অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্যের মাধ্যমে সম্পর্ক বাড়াচ্ছে। এটি পশ্চিমা দেশগুলোর সামরিক উপস্থিতির ওপর নির্ভরতার সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করছে। মেরু অঞ্চলে তাদের উচ্চাকাঙ্ক্ষা সীমিত, কারণ স্থানীয় রাজনীতি ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। 

২০২৬ সালে এসে চীনের কূটনীতি এক ধরনের বৈপরীত্য প্রকাশ করছে। তারা প্রভাব বাড়াচ্ছে, কিন্তু সরাসরি সংঘাত এড়িয়ে চলছে। যখন বৈশ্বিক সংকট বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের নীতি যুদ্ধাংদেহী হয়ে উঠছে, তখন বেইজিংয়ের পদক্ষেপগুলো ক্রমেই পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা বিদ্যমান বিশ্বব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চায়।   

/এমবিএম/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত