চীন ও যুক্তরাজ্য সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত স্টারমার-শি বৈঠকে

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৬, ১৫:১১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৭:২৯

দীর্ঘদিনের টানাপোড়েনের পর চীন-যুক্তরাজ্য সম্পর্ক নতুন পথে এগোনোর ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে শীর্ষ বৈঠকে দুই নেতা অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। যা দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৈঠকের শুরুতে স্টারমার বলেছেন, চীন বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি। আমাদের এমন একটি পরিণত ও বাস্তবভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে হবে, যেখানে সহযোগিতার সুযোগ থাকবে, আবার মতপার্থক্য নিয়েও খোলামেলা আলোচনা সম্ভব হবে।

জবাবে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন-যুক্তরাজ্য সম্পর্ক নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, যা কোনও দেশেরই স্বার্থে ছিল না। তিনি দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চীনের আগ্রহের কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, দুই দেশ এমন একটি সম্পর্ক গড়ে তুলতে পারে, যা ইতিহাসে টিকে থাকবে।

আবার সাংবাদিকদের সঙ্গে আলাপে স্টারমার বলেছেন, চীনের সঙ্গে আলোচনায় ব্রিটিশ হুইস্কির ওপর শুল্ক কমানোর বিষয়ে অগ্রগতি হয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট শি জানিয়েছেন, ব্রিটিশ নাগরিকদের জন্য ভিসা শিথিল করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে স্টারমার জানিয়েছেন, তিনি হংকংয়ের সাবেক গণমাধ্যম উদ্যোক্তা ও ব্রিটিশ নাগরিক জিমি লাইয়ের মামলার বিষয়টি প্রেসিডেন্ট শির সঙ্গে সম্মানজনক ও খোলামেলা আলোচনা করেছেন। উল্লেখ্য, জিমি লাই গত ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হন।

এছাড়াও দুই দেশ অবৈধ অভিবাসী পাচার চক্র দমনে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপে ছোট নৌকায় মানবপাচারে ব্যবহৃত চীনের তৈরি ইঞ্জিনের অপব্যবহার ঠেকাতে ব্রিটেন ও চীন গোয়েন্দা তথ্য বিনিময় করবে, সরবরাহ পথ শনাক্ত করবে এবং চীনা উৎপাদকদের সঙ্গে সমন্বয়ে বৈধ ব্যবসাকে অপরাধ চক্রের হাত থেকে সুরক্ষিত রাখবে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

উল্লেখ্য, ছয় বছর পর প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে চীনে চার দিনের সফরে আছেন কিয়ার স্টারমার। ২০১৮ সালের পর এটিই কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম বেইজিং সফর। এ সফরে তার সঙ্গে ব্যবসা ও সাংস্কৃতিক খাতের অন্তত ৬০ জন শীর্ষ প্রতিনিধি রয়েছেন। যাদের মধ্যে এইচএসবিসি, জিএসকে, জাগুয়ার ল্যান্ড রোভার ও ন্যাশনাল থিয়েটারের প্রতিনিধিরা আছেন।

/এসএসএস/এমওএফ/
সম্পর্কিত
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ফটোশুটে দুই সাবেকের রসায়ন, আর ঝগড়া করবেন না দেব-শুভশ্রী
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি