তাইওয়ানের জলসীমায় চীনের উসকানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৯:০৭আপডেট : ০৬ জুন ২০২৬, ১৯:০৭

দক্ষিণ চীন সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জের জলসীমায় তাইওয়ানকে ‘উসকানি’ দিতে চীনের একটি কোস্টগার্ড জাহাজ ও একটি সমুদ্রবিষয়ক জরিপ জাহাজ প্রথমবারের মতো সমন্বিত অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে তাইওয়ান। আজ শনিবার (৬ মে) তাইওয়ানের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাইওয়ানের কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, শুক্রবার একটি চীনা কোস্টগার্ড জাহাজ প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে আসার পর শনিবার একটি চীনা সমুদ্রবিষয়ক জরিপ জাহাজও সেখানে পৌঁছায়।

তাইওয়ানের কোস্টগার্ডের ভাষ্য, চীনের কোস্টগার্ড ও জরিপ জাহাজ সমন্বিতভাবে কাজ করে তাইওয়ানকে উসকানি দেওয়ার এটিই প্রথম পর্যবেক্ষিত ঘটনা।

তাইওয়ানের কোস্টগার্ড জানায়, চীনা কোস্টগার্ড জাহাজ থেকে সম্প্রচার করে বলা হয় তারা আইন প্রয়োগ কার্যক্রম পরিচালনা করছে এবং ‘তাইওয়ানের ভবিষ্যৎ জাতীয় পুনঃএকত্রীকরণের মধ্যেই নিহিত’। এর জবাবে তাইওয়ানের জাহাজ থেকে সম্প্রচার করা হয়, শান্তি বিনষ্ট করা বন্ধ করুন। আপনারা ফিরে গিয়ে গণতন্ত্রের পথে এগোন, সেটিই দেশের সেবা করার সঠিক উপায়।

চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। বেইজিং তাইওয়ান ও জনবসতিহীন প্রাতাস প্রবালদ্বীপকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। তবে তাইওয়ান সরকার এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

/এএস/
সম্পর্কিত
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক